somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিস্পৃহ আমি

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টু/থ্রী তে পড়ার সময় এক মামী বেড়াতে আসেন আমাদের বাসায়। তিনি আমাকে দেখেই বলেন, তুমি তো কলা গাছের মত লম্বা হয়ে গেছ। সেই থেকে শুরু। আরও অনেক পরে সবাই বলত, তুমি এত খাটো কেন? তোমাদের সবাই কি এমন? এইট এ নানার বাড়ির কাজের মেয়েটা বলেছিল, মামাত বোন আমার চেয়ে সুন্দর, ফরসা, তার চুল বেশি লম্বা। নাইন/টেনে সবাই আমাকে সব সময় বলত খালাত বোনের কথা, সে ঘরের সব কাজ করতে পারে, সেলাই করতে জানে, রান্না করতে পারে, পুডিং ও বানাতে, পায়েশ রাঁধতে জানে। এসব শুনে আম্মাও খুব আফসোস করত।

আমি ছাত্রী কেমন ছিলাম তা নিয়েও সবার মনে দ্বন্দ্ব ছিল, কারন স্কুলের হেডমাস্টার ছিল আব্বা। ভাল ছাত্রী ছিলাম না, তবুও যখন এইটে বৃত্তি পেলাম, সবাই হয়ত ভাবল কোন এক অজানা কারনে আমি পেয়েছি, এজন্য তারা কখনো আমাকে একটা ভাল কথাও বলেনি।

কলেজে পড়তাম ময়মনসিংহ। ভর্তি পরীক্ষা দিয়ে খালার বিয়েতে গিয়েছি, মামা জিজ্ঞেস করেন চান্স পাব কিনা। সেদিনই শুনেছিলাম সেকেন্ড হয়েছি। কলেজ হোস্টেলে আমার রুমমেট ছিল এক সুন্দরী। হোস্টেলসুপার তাকে বেশি পছন্দ করত, আমি বুঝতাম। সুন্দরী একদিন আমার নোট চুরি করেছিল। আমি ম্যাডাম কে বিচার দিয়েছিলাম, কিন্তু তিনি তাকে কিছুই বলেননি। আমি কেঁদেছিলাম, সুন্দরীকে কিছু না বলার জন্য নয়, নোট চুরির জন্য। নোটটা করে দিয়েছিল আব্বা।

পারিপার্শ্বিক সব অবস্থা থেকে আমাকে সবসময় বাঁচাতে চেষ্টা করত আব্বা, আমার একমাত্র আশ্রয়ের জায়গা। সবকিছু আমি তাঁকে বলতাম। আব্বা বলত, কে তোমাকে খাটো বলে? তুমি মোটেও তেমন না, ফরসা-কালোতে কি যায় আসে, টিভিতে বিজ্ঞাপনে যেমন চুল দেখি, তোমার চুল তেমন, এখন রান্নার সময় না, এক সময় রান্না করতেই হবে, তখন করবে, বাংলা অনেক ভাল সাবজেক্ট, তুমি চাইলে সবই করতে পারবে।

এত কিছুর পরও আমি ছিলাম নিস্পৃহ। আমি কতটা পারি, সেটা যাচাই করার সুযোগ আমি আমাকে কখনো দেইনি। চাইতাম ভাল কিছু করতে, কিন্তু স্পৃহা জাগতনা। আমি জানি, আমি আব্বার সাথে প্রতারণা করেছি। অনেক সুযোগ আমি পেয়েছি, কোনটা কাজে লাগাইনি। এখনো চাই কিছু করতে, অন্য রকম কিছু। সবাইকে চমকে দিতে চাই, কিন্তু এখনো স্পৃহা জাগেনা।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×