তার কোন পাপ ছিল না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এখানে জমেছিল ভোরের শিশির
শিউলী তলা ভরে উঠেছিল শ্বেত কাব্যে
জননী অবাধ্য এক অবোধ শিশু
আনমনে গায়ে মাখছিল ভোরের রোদ।
এখানে ছিল সবুজের ছড়ানো বিছানা
সূর্যের আলোতে সমর্পিত ছিল ভোর
সারি বেঁধে একদল পিপিলিকা মাড়িয়েছিল
পুকুরের কাছ ঘেঁষা বেলগাছের নীচটা।
সকালের খুনটুসি ভুলে গিয়ে মেদি কুকুর
বিড়ালের সাথে মেতেছিল প্রথম দুষ্টুমীতে
ঘরের কাজে ব্যস্ত থাকা গ্রাম্যবধূ একটু আগে
পুকুর কাছেই রেখেছিল বাসী হওয়া এটো বাসন।
হঠাৎ আকাশে উড়লো শকুন, এলো ঝড়োয়া বাতাস,
দূরের বটগাছ থেকে উড়ে গেলো একদঙ্গল পাখি
সারি সারি সাঁজোয়া এসে উঁকি দিল গ্রাম্য রাস্তায়
জলপাই রঙা হায়েনা দেখে সম্ভ্রমের ভয়ে জননী,
প্রাণ রার তাগিদে সোমত্ত পুরুষ, কুকুর-বিড়াল
দিক শূন্য হয়ে ছুটে চললো বড় ভাগা নদী বরাবর।
ওদিকে তখন শান্তির নামে লঞ্চনা আর অত্যাচারে
একদল হায়েনা মেতে উঠলো পৈচাশিক উন্মত্ততায়,
রাশি রাশি গুলি পেরেক টুকে দিলো শত মানুষের বুকে
প্রাণ হীন প্রাণীরা তখন নিথর হতে শুরু করেছে, ঘুমিয়ে।
রোদ পোহাতে থাকা শিশুটা এবার বিস্ময়ে তাকায়
না বুঝেই উপভোগ করতে থাকে নতুন এ খেলা,
এক মুহুর্তে কালো বুট এগিয়ে শিশুটির বুক লক্ষ করে,
আছড়ে পড়ে শিশু, রক্তাক্ত দেহে, আবারো লাথি
লাথিতে লাথিতে হায়েনারা মেতে উঠে গোল গোল খেলায়।
মা মা আর্তনাদে শিশুটিও এক সময় নিথর হয় তার বাবার মতো
হায়েনাদের মুখে পৈচাশিক হাসি, তখনো খেলা চলছে
দীর্ঘ ক্ষন পেরিয়ে যখন খেলা থামে, শিশু তখন মাংসপিণ্ড মাত্র
আর হায়েনারা!! আবারো এগিয়ে যায় নতুন করে খেলার আশায়!
বিঃ দ্রঃ মিডিয়ায় কাজ করার সুবাদে প্রায়ই নানা জায়গায় যেতে হয়। কিছুদিন পূর্বে গিয়েছিলাম গালিমপুর। ১৯৭১ সালের ২০শে মে গালিমপুর পকিস্তানী বাহিনীর নারকীয় তাণ্ডবের শিকার হয়েছিল। শহীদ হয়েছিলেন প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী। এক মা হারিয়েছিলেন তার ৫বছরের শিশুকে। সে শিশুটিকে কিভাবে পাকিরা হত্যা করেছে সে বর্ণনা দিতে এতোদিন পরও তার চোখ আর্দ্রতায় ভরে উঠে। নিজের চোখেও পানি অনুভব করি অজান্তে। এ ঘটনা জানার পর পাকিদের প্রতি ঘৃণা বেড়ে গেছে কয়েকশ গুন। উপরের কবিতাটি এ শিশুকে নিয়ে লেখা।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।