আব্বু, আমি যখন কথা বলতে পারতাম না, আমার মুখে অনেক কথা ভরে নিজের মত কথা সাজিয়ে মানুষকে বলতে। কিন্তু জানো, সেদিন আমার আরও প্রশ্ন জেগেছিল। তুমি ওরিয়োনা ফালাচির উপর রাগ করেছো কারণ উনি ইরানের ইমাম খোমেনীকে নিয়ে অভিযোগ করেছে। ইমাম খোমেনীকে বলছো ইসলামের প্রতীক। কিন্তু আব্বু, ইমাম খোমেনী না ইসলামী বিপ্লব করেছিল? তোমার বন্ধুরাই যে ইরানের শরীয়াহ আইনে মেয়েদের কত অবমাননা করা হয় সেই সব কথা বলে? চাচাদের সাথে আড্ডায় তুমিই তো বলো এই সব মানুষেরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু। অথচ আব্বু দেখো, তুমি ফারজানা আন্টির সাথে তোমার অসভ্য আচরণের জাস্টিফিকেশন করতে ইমাম খোমেনীর ফ্যান বনে গেলে। কেন তুমি এরকম মুখোশ পড়ে থাকো?
কোন মেয়ে তোমাকে হারিয়ে দিলেই তুমি অশ্লীল হয়ে যাও। আমি তোমার মুখোশ চিনেছি, তোমাকে হারিয়ে দিয়েছি। আব্বু, তুমি কি আমাকেও রেহাই দিবে না?
(রেহাই দিচ্ছে না গো মেয়ে তোমাকে। পিতাজী তোমার মুখবন্ধের জন্য উঠে পড়ে লেগেছে। এই পোস্ট ডিলিট হয়েছে কয়েকবার। আমাকে জানানো হয় নি কোন রীতিমালা ভঙ্গের জন্য।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


