somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহী চা (রম্য গল্প)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহী চা (রম্য গল্প)


আগে কানে শুনতাম না। সেদিন ডাক্তারের কাছে গিয়ে কানে হেডফোনের মত একটা হিয়ারিং এইড লাগিয়ে আনছি। এখন বেশ ভালোভাবেই শুনি। তবে কিছু সমস্যা হচ্ছে।

যন্ত্রটা দিনে ঠিকঠাক চলে। শুধু রাতে আজিব কিছিমের শব্দ করে। ভাঙ্গা চৌকির পায়ার আওয়াজের মত আওয়াজ করে। মনেহয় যন্ত্রটার ভিতরের নাট বল্টু লুজ আছে।

আরো বড় একটা সমস্যা হয়। রাতের বেলা যন্ত্রের ভিতর কে জানি ফিসফিস করে কথা বলে। জোরে জোরে শ্বাস নেয়। মৃদু শব্দে গোঙ্গানির মত করে। বিসর্গ যোগে শব্দও হয়। মনেহয় যন্ত্রটারে ভুতে আছর করছে।

তাই ঠিক করছি যন্ত্রটা বল্টু ভাইয়ের কাছে নিয়ে যাবো। বল্টু ভাই আপনা লোক। আমি ওনাদের সাথেই এক বাসায় সাবলেট থাকি। বল্টু ভাই আর ভাবি থাকে এক রুমে। আমি থাকি ঠিক তাদের পাশের রুমে।

বল্টু ভাইয়ের রেডিও টিভি ঠিক করার দোকান আছে। বেশ ভালো কাজ জানে। আগে একবার আমার টুথব্রাশের গান চালানোর সুইচটা নষ্ট হয়ে গিয়েছিলো। বল্টু ভাই নিজ গুনে ঠিক করে দিয়েছেন।

বল্টু ভাইয়ের কাছে যন্ত্রটা নিয়া গেলাম। সব সমস্যার কথা বলার পর উনি কেমন যেন কাচুমাচু করছেন। লজ্জিতও মনে হচ্ছে। আমার দিকে চোখ তুলে তাকাতে পারছেন না। অথচ যখন কানে শুনতাম না তখন তিনি আমার চোখের দিকে তাকিয়ে ইশারায় কথা বলতেন।

এখন আমি কানে শুনি একথা জানতে পারার পর উনি লজ্জায় মরে যাচ্ছেন। অথচ বল্টু ভাইয়ের তো খুশি হওয়ার কথা। বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না।
কুচ তো গড়বড় হ্যায়!

যাহোক, আমি সোজা সরল লোক। বল্টু ভাইয়ের লজ্জার বিষয়ে খামোখা নাক গলাতে চাই না। এমনিতেও জন্মের পর থেকে আমার নাক খানিকটা বোঁচা।

বল্টু ভাই চা আনালেন। চা খেতে খেতে মুখ তুলে বললেন, ভাই, আজ থেকে আর সমস্যা হবে না।

আমি বললাম, সেকি! আপনি তো যন্ত্রটা হাতে নিয়েও দেখলেন না। সমস্যা হবে না কি করে বুঝলেন?

বল্টু ভাই বললেন, আরে ভাই! এই তেলেছমাতি আপনি বুঝবেন না। এই যে চা খাচ্ছেন, এই চা যেনতেন চা না। গোপাল বাবার দর্গার পড়া পানি দিয়ে তৈরী শাহী চা। এই চা খেলে যন্ত্র কেন বান্দরও মানুষের কাতারে আইসা পড়ে! এখন বাসায় চলে যান। আর শুনেন, এই সমস্যার কথা কারো কাছে বলবেন না। বললে শাহী চায়ের তেলেছমাতি আর কাজ করবে না।

আমি বাসায় চলে আসলাম। সেদিন রাত থেকে যন্ত্রে আর কোন সমস্যা হয়নি। একেবারে নিঁখুত চলছে।

বল্টু ভাইয়ের কেরামতি দেখে আমি মুগ্ধ। লোকটা অনেক জিনিয়াস। হাতের কাজের পাশাপাশি অলৌকিক কাজও জানে।

বল্টু ভাইয়ের দোকানে আরো একবার যাওয়া লাগবে। আরেক কাপ শাহী চা খাওয়া দরকার। আমার নখ কাটার মেশিন আগে পুট পুট শব্দ করে নখ কাটতো। এখন নখ কাটে কিন্তু সেই শব্দটা করে না। এই শব্দ না হলে নখ কেটে আরাম নাই।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×