ফুলেল শুভেচ্ছা!
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাস্নাহেনা ফুল রাতে ফোটে। এতোই তীব্র সৌরভ যে তার টানে নাকি সাপ চলে আসে। গাছের নিচে বসে বসে গন্ধ শুঁকে। সো রোমান্টিক ব্যাপার স্যাপার! এক রাতে গেছিলাম সাপ দেখতে। সাক্ষাত হয় নাই। শুধু সেই শুভ্র ফুলের গন্ধ আমার চারপাশে একটা আবেশ তৈরী করেছিলো। তীব্র সুবাসের টানে নিজেই প্রায় অর্ধেক নাগ হয়ে গিয়েছিলাম। ফুলেল শুভেচ্ছায় আহত হয়ে ফিরে এসেছি সেদিন।
ছাতিম গাছের ফুলও রাতে গন্ধ ছড়ায়। মাতাল করা সুবাস। ওই সুবাস সারা শরীরে এক ধরণের অসাড়তা তৈরী করে। মনে জমে থাকা বিষধর লাভার উদগিরণ ঘটায় রহস্যময়ভাবে। রুপালী চাঁদের আলোর সাথে সেই মিষ্টি নেশা মিলে যা তৈরী করে তার নাম দিয়েছি 'রুন্ধ'! 'রুন্ধ' কোন দানব নয়। এটা এক ধরণের কোমল পৈশাচিক অনুভুতি। যার আঘাতে স্নায়ু চুরমার হয়ে যায় গুড়িয়ে যাওয়া কাঁচের মত।
বছরের এই সময়ে ছাতিম ফুল তার শিকারে বের হয়। নিশুতি রাতে এরা বেহালার সুরের মত বাতাসে বাতাসে এক ধরণের করুণা ছড়ায়। আলোকচ্ছটায় আকৃষ্ট উইপোকার মত কেউ কেউ সেই সপ্তপর্ণার টানে ঘর ছেড়ে বৈরাগী হয়। ছাতিম তলায় একা দাঁড়িয়ে বিষণ্ণ হয়ে হিসেব কষে। ঝাপসা চাঁদের আলোয় দেখা যায়, হারানোর পাল্লাটা ঝুঁকে আছে কৃতদাসের ভঙ্গিতে!
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন