somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ওমর মিজান
আমিতো শখের লেখক খাতা কলম ছাড়া,মাঝেমধ্যে লিখে বেড়াই আছে মনের যত কথা।সব লেখকেরে সম্মান করি,পাঠক সবার আমি,শিখি আমি সবার থেকে শেখাই যাদের পারি।

টার্গেট টু তিনাপ সাইতার_The queen of Bandarban.(১)

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবছর ঈদের ঠিক দুইদিন আগের কথা,
প্রতিদিনের মতো ফেসবুক এ ছিলাম।হঠাৎ চোখের সামনে একটা ইভেন্ট পড়লো, পাইন্দু সাইতার এ ছন্নছাড়ার দল।মোট চারদিনের ট্যুর।খরচ প্রতিজন ৩৮০০ টাকা করে।দেখেই কেমন মনে লেগে গেল।ইভেন্ট এর হোস্টার ছিলো কবির হুমায়ুন ভাই(এডমিন ছন্নছাড়ার দল)।তার সাথে যোগাযোগ করতেই দাওয়াত দিলেন তার বাসায় চা খাওয়ার সাথে ট্যুরে যাবার ব্যাপারে কথা বলার।আমি ঢাকায় নতুন হওয়ার মোটামুটি তার বাসায় যেতে বেগ পেতে হলো।
গিয়ে পড়লাম এক গোলকধাধায়।কেননা,ভাই বললো এ ট্যুরটা অনেক শক্তট্যুর।অনেক হাটতে হবে,অনেক পরিশ্রম করতে হবে।আমি গোলকধাধা কাটিয়ে কনফার্ম করে আসলাম আর দিন গুনতো লাগলাম সপ্নের ট্যুরের জন্য।সপ্নের থেকেও বেশি একারনে যে,তার আগে আমার পাহাড় দেখা হয়নি।
এবার আসি একটু জায়গার বর্ননায়,
বাংলাদেশের পার্বত্য জেলার একটি বান্দরবন, আর বান্দরবন এর রোয়াংছড়ি উপজেলার একটি জায়গা তিনাপ সাইতার।রোয়াংছড়ি থেকে প্রায় ৬৩ কিলো ভিতরে এর অবস্থান(দূরত্বটা সম্পর্কে আমি সঠিক জানি না)।কিন্তু,যা ধকল গেছে ভাই মনে হইছে তিনদিনে ৩০০ কিলো হাটছি।
যাত্রার তারিখ ছিলো ঈদের দিন রাত ১০ ঘটিকায়।
তো টিমের গোছগাছের একটু বিষয় ছিলো তাই সেদিন বিকেল নাগাদ ই আমি পৌছে গেলাম এডমিন হুমায়ুন ভাইয়ের বাসায়।যদিও ছন্নছাড়ার দলে আমি একদম নতুন,তবুও সবাই কেমন একটু সময়েই আপন করে নিলো আমায়।
মোটামুটি টিমের গোছগাছ হয়ে গেলে হুমায়ুন ভাই,ভাবী(হুমায়ুন ভাইয়ের স্ত্রী),লাবীব,ছুমাইয়া আপু সহ আমি রওয়ানা হলাম ফকিরাপুল বাসস্টান এ উদ্দেশ্যে।সেখানে গিয়ে পরিচয় হলো অনেক গুলো নতুন মুখ এর সাথে।সবার সাথে যেন আরও অনেক আগে থেকে পরিচয়,ঠিক সেরকম মনে হলো।কিন্তু সবাই ই নতুন মুখ।একে একে লোকসংখ্যা বাড়তে লাগলো,আর ঘড়ির সময়ও ১০ নম্বর ঘন্টার কাটার দিকে এগিয়ে আসলো।কিন্ত,একটাই সমস্যা একজন ট্যুরমেট পথে জ্যামে আটকে গেল।তারজন্য সবাই অপেক্ষা করতে লাগলাম,যাক ১০.২০ এ সে এসে পৌছোলো।যাক অবশেষে যাত্রা শুরু হলো,
ছন্নছাড়ার দল এর ৩০ জনকে নিয়ে শ্যামলী বাস ছুটলো বান্দরবন এর দিকে.........(চলবে)
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×