
৭ শতক না, আমরা এখন ২১ শতকে। আজকের পৃথিবীর আর্থ-সামাজিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে নারী তার দক্ষতা ও যোগ্যতা দিয়ে শিক্ষা, দিক্ষায় আলোকিত। ঘর/সংসারের পাশাপাশি অফিস আদালত, শিল্পকারখানা, ব্যবসা বানিজ্যে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু তারপরও সমাজ, সংসারে নরী উপেক্ষিত। নারী তার পাওনা, প্রাপ্তি ও মর্যাদা থেকে বহুলাংশে বঞ্চিত। এর কারন বহুবিধ,
১। ধর্মীয় দৃষ্টিতে নারী শুধুই পুরুষের ভোগের সামগ্রী। নারীর স্বাধীন চলাফেরা নিয়ন্ত্রিত, নারীকে বোরকা দিয়ে ঢেকে রাখতে হবে, নারীর অর্থের যোগান পুরুষের দয়া, দক্ষিনা নির্ভর। স্বামী তার স্ত্রীকে শাসন করার জন্য প্রহার করতে পারবে, ধর্মের মৌলিক হার্ড-কোর তত্বে নারীকে অধিকারভুক্ত যৌনদাসী বানিয়ে রাখার বিধানও আছে। পুরুষের মৌখিক তাকাল, চার বিয়ে, হিল্লা বিয়ে, মুতা বিয়ে, নাবালিকা বিয়ে ধর্মের অন্যতম বিধান এবং পুরুষের একতরফা ধর্মীয় অধিকার। সম্পত্যির উত্তরাধিকার, নারী স্বাক্ষ্য পুরুষের অর্ধেক।
২। আর সামাজিক ভাবে নারী কেবলই প্রেমিকা, যৌনউদ্দিপক বিজ্ঞাপনী মডেল, অথবা ডিসকো ড্যানসার। আর মুক্তিযুদ্ধ চলচ্চিত্রে নারী শুধুই বীরাঙ্গনা ।
সুতরাং আমরা যে ধর্মীয় ও সামাজিক ফ্রেমওয়ার্কের ভিতর অবস্হান করছি তা থেকে বেড় হতেই হবে, নিজেদেরই সচেতন হতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

