somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্গাচাষী বরজুমিয়া উপাখ্যান এবং আমাদের স্বামী/সংসার(!!), আদর, সোহাগ, ভালবাসা..........................

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের গ্রামের বর্গাচাষী বরজু মিয়া, সবাই বলে বর্জু। কিন্তু আমি বলি বরজুভাই। আমাদের বরজুভাই। বিয়ে করেছেন তা প্রায় চার/পাঁচ বছর, এক মেয়ে। আদর, সোহাগ, ভালবাসার সংসার ওদের। বরজুভাইয়ের আরো একটি পরিচয় আছে, সন্ধায় ওরা স্বামী-স্ত্রী তে সুর করে পুথিপাঠ করে। পুঠিপাঠে এ এলাকায় ওদের বেশ সুনাম। অনেক সময় দুরদুরন্ত থেকে মানুষ এসে ওদের পুথিপাঠ আসরে যোগ দেয়। খুশীহয়ে অনেকে ওদের এককেজি চাল, দুইকেজি ধান দিয়ে সম্মানিও দেয়। ইউসুফ/জুলেখা, রহিমবাদশা/রুপবান, মানসিংহ, কাঞ্চনবালা, আমীর সওদার এ জাতিয় পুথি বেশ জনপ্রিয়।
তো একবার, তা প্রায় দুই বছর পর দেশে এসে বরজুভাইয়ের সাথে দেখা। সেই আগের মতই আছেন উনি, একটুকুও বদলায় নি। কি বরজুভাই, কি অবস্হা, কেমন আছেন, পুথি কবে শোনাবেন, সংসারের খবর কি, বাচ্চা/পারুল(বর্জুর বউ) কেমন আছে, ইত্যাদি, ইত্যাদি। সবকিছুতেই ওর উত্তর আলহামদুলিল্লাহ। লক্ষ্যকরে দেখলাম বরজুভাইয়ের হাতে লালরঙের কিছু একটা, বল্লাম ওটা কি? একটু লাজুক সুরে বোল্ল, " পারুলের অনেক দিনের শখ একটা লাল শাড়ির, তা ভাল দেইখে(দেখে) পাবনা থেকেই লয়া(নিয়ে) আইলাম", আমাদের সিরাজগঞ্জের ভাষা।
আয় রোজগারের কথা জানতে চাইলাম ; বরজুভাইয়ের অবলিলায় উত্তর, " দুইজনে(স্বামী/স্ত্রী) ঘরে বাইরে কাজ করি, ডেইলী ৫০-১০০ টাকা চলি(চলে) আইলে আর লাগে কি??

পর্ব দুই
আমি তখন অস্ট্রেলিয়ায়। কোন এক বড়দিনের ছুটিতে ছোটন খালার বাড়ী যাছ্ছি আনেক দিন পর, থাকেন ডেভোনপোর্ট, টাসমেনিয়া। সিডনী থেকে টাসমেনিয়া, মাঝে অনেক গুলো পথ। জল, স্হল দুটুই। সব ঠিকঠাক, সময় মত এয়ারপোর্টে হাজির । কিন্তু বিপত্তি ঘটলো প্লেন কি কারনে জানি ডিলে হবে, দু ঘন্টার ফেরে পরে গেলাম। অগ্যাত আর কি করা! ল্যাজেগ বুকিং দিয়ে কফি ষ্টোরে যেয়ে বসলাম। সেল্ফসার্ভিস কফি বানিয়ে হ্যান্ড ব্যাগ থেকে বেড় করে জাফর ইকবাল স্যারের সাইন্স ফিকশন বই এ মনযোগি হলাম আর মাঝে মাঝে সেলফোন থেকে সময় পর্যবেক্ষন করি ।

ঠিক মাঝামাঝি সময় কে যেন একজন সামনে এসে বল্লে, তুমি ****** না, চিনতে পেরেছো ? বই এ মনযোগি ছিলাম, সর্ট ডিস্টেনসের চশমা খুলে চোখ মেলে উপরে তাকালাম। সামনে দাড়িয়ে এক ভদ্রলোক, স্বপ্নের মত লাগছে । চিনতে ভূল হল না, যদিও ও একটু মোটা হয়ে গেছে।

উনি : কি চিনতে পেরেছো?

আমি : পেরেছি, তা তুমি! এখানে! কি উপলক্ষ?

উনি : নাহঃ কোন উপলক্ষা না, যাষ্ট.........।

আমি : ও তাই, বসো, কফি খাবে?

উনি : প্রশ্নের উত্তর না দিয়েই বল্লে কেমন আছো তুমি? অনেক বদলে গেছ।

আমি : তুমিও তো, মোটা হয়ে গেছ।

উনি : আবারো প্রশ্নের উত্তর না দিয়েই বল্লে কত দিন পর তোমার সাথে দেখা হল, তোমার কথা খুব মনে পরে।

আমি : (তুচ্ছ/তাচ্ছিল্য ঢঙে) তা কি মনে পরে!!

উনি : নিশ্চুপ।

আমি : চুপ করে রইলে যে!

উনি : (অপরাধীর মত) খুব বেশি মনে পরে ।

আমি : আছ্ছা.......................!!!!!!!!

উনি : আত্মপক্ষ সমর্থমকারী উকিলের মত অনেক কিছু নিমিশেই বয়ান করে দিলেন!!!!

আমি : ততক্ষনে নিরব, নিথর। বুকের ভিতর জমেথাকা অন্ধ আদর/সোহাগ এর অধিকার নিয়ে.............. কিছু বলতে যাব, আর তখন লাউঞ্জের মাইকে ঘোষনা এল This is a final call, the passengers those who are traveling Qantas flight no ....................... মাথা নিচু করে শুধু বল্লাম ভাল থেকো, আসি । হেবি হ্যান্ডব্যাগ কাঁধে তুলে তাড়াহুড়ো করে নিদিষ্ট গেটের দিকে রওনা দিলাম ।

অথচ!!!!! এত কিছু পেয়েও আমারা আর আমাদের পুরুষগুলো "অশিক্ষিত বর্গাচাষী" বরজুভাইদের মত সহজ-সরল-উদার হতে পারে না কেন ????????????????????
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×