somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুও যে এমন করে চোখে জল ঝড়াতে পারে!!!!!!!!!!!!

১১ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যান্য দিনের মত আজও ভোরে আধা ঘুম আধা জাগরণে অভ্যাসবশতঃ মোবাইলে চোখ রাখি নেটের পাতায়। জানি অনেকগুলি বদ অভ্যাসের তালিকায় এটা অন্যতম এক অভ্যাস। কিন্তু তার ফলেই কি এমন করে চোখের কোণটা জ্বালা করল। ভিজে উঠল তার পাশ আজকের এই ভোরে। না না না। কেঁদেছি কারণ সামুর প্রথম পাতায় শোভা পাচ্ছে এই অধমের জন্মদিনের শুভকামনা।।


ভুলেই গিয়েছিলাম আজ এই দিনে ধরার বুকে এসেছিলাম।। কত জন্মদিনের সকাল যে এমনি করে ভুলের খাতায় লিখে রেখেছি মনেই পড়েনা। বরাবরই জন্মদিনগুলিকে জানতাম আর দশটা সাধারণ দিনের মত। বাড়িতে কা্রোই হয়ত মনে নেই এমনি দিনে তাদের সংসারে কেউ একজন এসেছিল।। হয়ত কোন কারণে হঠাত মনে পড়ত আজ আমার জন্মদিন। মনটা বিষাদে ছেয়ে যেত, চুপি চুপি হয়ত খানিকটা কেঁদেও নিতাম এমন জন্ম ঔদাসীন্যে, হয়ত বিধাতার উপর খানিকটা অভিমান নিয়েই।।


কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই দেখতাম আমার হাড় জিরজিরে বাবা তার সারাদিনের কষ্টার্জিত টাকার খানিকটা নষ্ট করে হাফ লিটারের এক প্যাকেট মিল্কভিটা এনে মাকে বলছেন,
"কই গো, একটু পায়েস রাঁধোতো বড্ড খেতে মন চাইছে"।

আমার বাবার এমন অদ্ভূত বিলাসী শখটুকুই মাকে মনে করিয়ে দিত সব। যার জন্মের পরপরই বাবার চাকরি চলে যায়, সংসারের টানাপোড়েনের দায়ভার একেলা যে অপয়া মেয়েটার সে কি করে এতসুখ সইবে। তাইত ওড়নায় চোখ মুছে দূর থেকেই যেতাম সরে।। এমনি করে কেটে যায় আমার প্রতিবছরের ঘুরে আসা জন্মবেলা।।


আজ কতটা বছর পেরিয়ে গেছে। প্রতি মুহুর্তের সুখকে বলি দিতে দিতে আজ আমি আমার স্বপ্ন ছুঁয়েছি। সকল অপয়া অপশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ আমি দেশের বিসিএস কর্মকর্তাধারীদের একজন হয়েছি এইত এবারই। জানি আজ এবারের জন্মদিনে আমার মা খুব কাঁদবেন। কাঁদবেন কারণ তার ছেঁড়া আঁচলের নীচে আগলে রাখা সেই ছোট্ট মুখটা আজ পৃথিবীর পানে চাইতে শিখেছে।

মাগো তোমার ঐ আঁচলখানি দিয়ে আমায় সারাজীবন তেমনি করে আগলে রেখো যেমন করে এতদিন রেখেছ সকল অভাব, অভিযোগ, যন্ত্রণা আর লাঞ্ছনার করাল গ্রাস থেকে।। মাগো আমি ধন্য তোমার গর্ভে জন্মেছি বলে। এই জন্মদিনে আমায় তুমি বুকে টেনে নাও, আশীস কর যেন তোমার শেখানো পথে হেঁটেই যেন মরণের কাছে পৌঁছে যেতে পারি



আশরাফুল কি মনে করে [link|http://http://www.somewhereinblog.net/blog/islam01/29634394|আমায় নিয়ে লিখেছ জানিনা। তবে ঘুম থেকে উঠেই যে ভালোলাগাটুকুতে মনটা ভরে গেল জানি তার সম্পূর্ণ কৃতিত্বটাই তোমার।ভালো থেকো ভাই সারাটা জীবন।।

সামুসহ সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা একমুহুর্তের জন্যে হলেও আমাকে সুখ সংস্পর্শে আনতে পেরেছেন। ভাবতেই অবাক লাগে মানুষ কত অল্পেই কত সুখী হতে পারে।।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৪
১০৭টি মন্তব্য ১০৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×