somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন নিজের ভিতরে গড়ে তুলি ইতিবাচক শক্তির প্রাবল্য।।

০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেদের সম্পর্কে যা ভাবি আমরা আসলে তাই। প্রেমে ছ্যাকা খেয়ে, নিজের উপযুক্ত কর্মের সন্ধান না পেয়ে কিংবা নিজের যোগ্যতার যথাযথ প্রয়োগ করতে না পেরে হয়ে পড়ি হতাশ। ব্যর্থ মানব তাই লম্বাচুলে বাউল বনে যাই কিংবা উদাস চোখে আকাশের নীল সীমা খুজে বেড়াই। একটু পর পর ফোঁস ফোঁস করে নিশ্বাস ফেলি কিংবা বুকের ভিতরে জমে থাকা হাহাকারের পিয়ানো বাজিয়ে বসে যাই কবিতার ছন্দ মেলাতে। আর যে কেউ আমার স্বাস্থ্যবান নাদুসনুদুস শরীরটার দিকে তাকিয়েও বলুক আহহারে বেচারা ,কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। সব ভুল সব ভুল।।

তাই আসুন ঝেড়ে ফেলি যত কষ্ট, উঠে দাঁড়াই আরেকবার আমি আমার অস্তিত্বকে জানান দিতে। নিজেকে সাফল্যের দ্বারপ্রান্তে দেখতে তাই মনে মনে বার বার বলি সাফল্যের কথা, প্রত্যয়ের কথা, ইতিবাচক কথা, মনের ভিতর লুকিয়ে থাকা স্বপ্নের কথা। নিয়মিত এ অনুশীলন আপনার ভিতর সৃষ্টি করবে ইতিবাচক শক্তির প্রাবল্য।। আর আপনি পরিণত হবেন এক অনন্য মানুষে।।


আসুন চেষ্টা করি আরেকবার দাঁড়াতে, অনুশীলন করি আজ থেকেইঃ

*না বলিঃ এই কোনো রকম আছি/ মোটামুটি আছি/ আর আমার থাকা/ দিনকাল খারাপ।
*বলিঃ শোকর আলহামদুলিল্লাহ/ আল্লাহ আমাকে অনেক ভাল রেখেছেন/ বেশ ভাল আছি।


*না বলিঃ একাজ আমি কি পারব?/
ধ্যাত্তরি আমাকে দিয়ে হবে না।
*বলিঃ আমি চেষ্টা করে দেখতে পারি।/ইনশাল্লাহ আমি করতে পারব।

*না বলিঃ উফ! আমি আর পারছিনা।
*বলিঃ আমাকে পারতে হবে।


*না বলি (নীতিগতভাবে) আমি এটা করতে পারবনা।
*বলিঃ দুঃখিত, আমার পক্ষে এটা করা সম্ভব না।


*না বলিঃ আমি একটা ভীতুর ডিম।]
*বলিঃ আমি সাহসী, নির্ভীক।


*না বলিঃ উফ, কাজের চাপে চোখে অন্ধকার দেখছি।
*বলিঃ আলহামদুলিল্লাহ, অনেক কাজ করার সুযোগ পেয়েছি।


*না বলিঃ এ কাজ করতে গিয়ে জীবন শেষ হয়ে যাবে।
*বলিঃ একাজে অনেক কিছু শেখার আছে।

*না বলিঃ ইশ, কি বোকামি করেছি
*বলিঃ যাক অভিজ্ঞতা হল। এরপর থেকে খেয়াল রাখব।

*না বলিঃ আমি একটা গাধা।
*বলিঃ স্রষ্টা আমাকে যে যোগ্যতা দিয়েছেন তা অনেককেই দেন নাই।

*না বলিঃ আমার জীবনটাই বৃথা।
*বলিঃ আমার জীবন অনেক সম্ভাবনাময়।

*না বলিঃ আমি খুব অলস।
*বলিঃ আমাকে আরও কাজ করতে হবে।

*না বলিঃ আমাকে দিয়ে কিচ্ছু হবেনা।
*বলিঃ আমার অনেক কিছু করার আছে।

*না বলিঃ উফ, অসহ্য। যত্তসব ঝামেলা।
*বলিঃ দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!

*না বলিঃ আমি তো খারাপই।
*বলিঃ আমি ভাল হওয়ার চেষ্টা করছি।

*না বলিঃ আল্লাহ আমার প্রতি নির্দয়।
*বলিঃ আল্লাহ আমার কাছ থেকে আরো নিঁখুত কাজ চাচ্ছেন।

*না বলিঃ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম।
*বলিঃ আলহামদুলিল্লাহ, একটা সুন্দর দিনের জন্যে।

*না বলিঃ আমি হতাশ/ আমার পোড়া কপাল।
*বলিঃ আমি আশাবাদী।

১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×