আগুন!
২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকন করিডোরটা ধরে কী যেন ভেবে অন্যমনস্কভাবে হাঁটছিল অর্চি, আচমকা টান পড়ল হাতে- মোটা কলামটার পিছনে নিজেকে আবিষ্কার করল ওই হ্যাংলা লম্বা ছেলেটার অনেক কাছে গলা জড়িয়ে আর তারপর সেই সিগ্রেট ফুঁকা গন্ধওয়ালা ওষ্ঠ নেমে এল ওর অধরে! মনে হয় ওর ভীত-বিস্মিত দৃষ্টি দেখেই মাটিতে নামিয়ে দিয়ে হাসান চলে যেতে যেতে বলল- ভাবিস না, যা করেছি তার জন্যে আমি অনুতপ্ত! তোকে এই বুকের মাঝে নিয়ে পিষে ফেলতে ইচ্ছে করে!
আগুন ভরা দৃষ্টি নিয়ে চলে গেলেও অর্চির মনে আগুন জ্বালিয়ে দিয়ে গেল! মাঝে মাঝেই ও ভাবে- হাসানের চোখের ওই আগুনের নাম কি ভালোবাসা? এতটুকু জীবনে ওর যা জানা তাতে তো মনে হয়েছে ভালোবাসার দৃষ্টি হবে স্নিগ্ধ, মধুর আর মুগ্ধ! কিন্তু একী! সারা কলেজ আর ভার্সিটির সময়ে যারা ওর দিকে পলক না ফেলা মুগ্ধ চোখে তাকিয়েছে তাদের প্রতি তো ওর কোন আকর্ষণ কাজ করে নি। কেন হাসানের ওই চোখের আগুন যা ওর মনে কেবল শঙ্কা তৈরী করে তাতেই ওর ঝাঁপ দিতে ইচ্ছে করে!
আজ হাসান আর অর্চির বিয়ে। ভালোবাসার আগুনে জ্বলে-পুড়ে ছাই হতে বাবা-মা-আত্মীয় স্বজন পিছনে রেখে চলে এসেছে অর্চি হাসানের কাছে! শুধু ওর ভয় হয়- এ আগুন সারাজীবন থাকবে তো! কখনো ম্লান হয়ে যাবে না তো!
(ছবি পেলাম যেথায়)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন