somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে পাগল বন্ধু

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধু শিহাব!

শিহাবের বিয়ের বয়স পার হতে চলেছে। আঙ্কল-আন্টি কোনো ভাবেই শিহাব কে বিয়ে দিচ্ছে না। এদিকে একে একে দুই দুইটা গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। শিহাব অতি চিন্তিত তার ভবিষ্যত নিয়ে আদৈ কি সে বিয়ের পিড়িতে বসতে পারবে নাকি আজীবন চিরকুমার হয়ে থাকতে হবে।

বিবিধ চিন্তায় মশগুল শিহাব কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে বসলো, যে কোনো মুল্যে বিয়ে তাকে করতেই হবে!

পরের দিন রাতে হঠাৎ শিহাবের রুম থেকে বিকট চিৎকারের আওয়াজ ভেসে এলো। বাচাও! বাচাও! আমাকে নিয়ে যেও না! আমি বিয়ে করবো না, বিয়ে করতে চাই না ইত্যাদি কথা কানে আসলো আঙ্কেল-আন্টির।

আঙ্কেল-আন্টি শিহাবের রুমে গিয়ে যা দেখল তাতে অবাক না হয়ে পারল না। শিহাবের হাত-পা বাধা খাটের সাথে, জানালা ভাঙ্গা, শিহাবের গলায় বিয়ের মালা আর মাথায় বিয়ের টোপড়!

তখন ও শিহাব চিৎকার করে যাচ্ছে। আন্টি শিহাবের মাথা কাছে গিয়ে বলল, "বাবা, কি হয়েছে তোর? তুই এমন করসিস কেন? শিহাব চোখ খুলে বলল, আম্মু আমাকে বাচাও, ঐ ডায়নী আমাকে বিয়ে করতে চায়। আমাকে ওদের দেশে নিয়ে যেতে চায়। আমি ঐ কালো ডায়নী কে বিয়ে করব না। আমাকে বাচাও........."

আন্টি খানিক টা ভয় পেয়ে গেল এই ঘটনায়! আঙ্কেল কোনো কথা বললেন না, চুপ করে কি যেন ভাবলেন এবং রুম থেকে চলে গেলেন। আন্টি সারা রাত শিহারের রুমে বসে শিহাব কে পাহারা দিলেন।

পরের দিন শিহাব তার প্রানের বন্ধু মাহবুব কে ফোন দিয়ে বলল, "মামা, তোর প্লান কাজে আসছে। আব্বু সকালে দেখি বড় মামাকে নিয়ে আমার রুমে আসছে। বড় মামা আমাকে বলছে, আজ বিকালে তোর জন্য মেয়ে দেখতে যাবো। বিকালে কোথাও যাইস না। পছন্দ হলে আজ ই কাবিন করিয়ে বউ নিয়ে বাসায় আসব।"

আর এই বিয়ের খুশি তে শিহাব দেড় মাস পাগল ছিল। বাসা থেকে বউ ছেড়ে বের হত না, তার বন্ধু বান্ধব ফোন দিলে তাকে পাইত না। সে বন্ধু-বান্ধব থেকে কাট অফ হয়ে গেল। আস্তে আস্তে সে বউ পাগল হিসেবে বন্ধুদের কাছে পরিচিতি লাভ করল।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×