শিহাব নতুন বিয়ে করেছে। বিয়ে করতে পেরে প্রচন্ড খুশি সে। 'করোনা' তার বিয়ে ৩-৪ বছর পিছিয়ে দিয়েছে বলে এত দিন তার কম আপসোস ছিল না। কিন্তু আজ সে খুশি। যাক অবশেষে বিয়ে করতে পেরেছে সে!
রাতে বাসর ঘরে শিহাব কে ঢুকিয়ে দিয়ে মাহবুব, মেজবা আর সাব্বির আড্ডা দিচ্ছিল। হঠাৎ শিহাবের রুম থেকে বিকট চিৎকারের শব্দ তাদের কানে ভেসে এলো। শিহাবের চিৎকার শুনে রুমে গিয়ে দেখলাম শিহাব ফ্লোরে অজ্ঞান হয়ে আছে। খাটে বউ ঘোমটা মুড়ি দিয়ে বসে আছে৷ শিহাবের চোখে মুখে পানির ছিটে দেওয়ার পর শিহাবের জ্ঞান ফিরে এলো। শিহাব হাউ মাউ করে কান্না শুরু করে দিলো। বন্ধু আমি শ্যাষ! আমার বাবা-মা আমার সাথে এমন কাজ কেমনে করতে পারল? আমি এখন এই মুখ কেমনে দেখাবো?
মেজবা শিহাব কে শান্ত হতে বললো এবং ব্যাপার কি জিজ্ঞাসা করলো। শিহাব আবার ও কেদে উঠলো। খানিক বাদে বলল, বন্ধু খাটে বসা বউ কে দেখ তাইলে বুজতে পারছি৷ মেজবা-সাব্বির-মাহবুব যেই বউ এর কাছে গিয়ে ঘোমটা উঠালো তারা ও চিৎকার করে অজ্ঞান হয়ে গেল।
যখন তারা চোখ খুললো দেখতে পেলো রুম ভর্তি মানুষ জন আর শিহাব তখন ও কাদছে৷ সাব্বির শিহাবের আব্বুর দিকে তাকিয়ে বললো, আঙ্কলে আপনি এমন কাজটা করতে পারলেন?
তখন, আঙ্কল সহ রুমের সবাই হো হো করে হেসে উঠলো এবং বললো, এইটা প্রাঙ্ক ছিল। তোমরা বেডে যে মহিলা কে বউ হিসেবে দেখেছিলে উনি আসলে শিহাবের নানী শাশুড়ি। আমরা মজা করে বউ এর জায়গায় উনাকে রেখেছিলাম মজা দেখার জন্য।
তোমরা ছেলে পেলেরা শুধু প্রাঙ্ক-ফান করবা আমরা করতে পারবো না, তা কি হয়? এ কথা শুনে শিহাব আবার অজ্ঞান হয়ে গেল।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




