শিহাবের নতুন সংসার। বউ অনেক সুশ্রী। কিন্তু কেন জানি শিহাব বউ এর সাথে সেভাবে মিশতে পারছে না, বউ এর সাথে কথা বলতে কি যেন একটা জড়তা কাজ করে। ও দিকে মিসেস শিহাবের ও একই অবস্থা। এভাবেই দিন কাটছিল। মিসেস শিহাব আস্তে আস্তে বাসা নিজের মত করে সাজাচ্ছিলেন। অন্যদিকে শিহাব অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল, ফলে তাদের মধ্যকার সম্পর্ক টা আরো জটিল হচ্ছিল।
যদিও শিহাবের ব্যাপারে মিসেস শিহাব বিন্দুমাত্র উদাসীন ছিলেন না। সকালে নাস্তা বানানো, দুপুরের জন্য নাস্তা বানিয়ে বক্সে করে দেয়া সব ই করছিলেন ঠিক ঠাক মত কিন্তু তারপর ও ঠিক যেন কিসের কমতি ছিলো তাদের সম্পর্কের মাঝে।
হঠাৎ এক দিন শিহাব অফিস থেকে বাসায় এসে দেখে, তার বউ টুলের উপরে দাড়িয়ে গলায় ফাস দিচ্ছে। শিহাব সঙ্গে সঙ্গে বউ এর পা ধরে নিয়ে নামিয়ে এনে হাউমাউ করে কাদতে শুরু করলো। আমি কি দোষ করেছি? কেন তুমি গলায় ফাস দিচ্ছো? আমি না হয় কিছুটা আন-রোমান্টিক, ভালোবাসতে জানি না, আমার ফিলিংস বুজাতে পারি না। তুমি তো বুজো। আর এইটুকুর জন্য কেন গলায় ফাস দিচ্ছো।
তখন মিসেস শিহাব ইতস্তত হয়ে বললো, কই আমি গলায় ফাস দিচ্ছিলাম। আমি তো উপরে মাদুলি ঝুলাচ্ছিলাম।আর, আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। সব সময় ভালোবাসার কথা বলা লাগে না৷
শিহাব তখন চিৎকার করে বলে উঠল, "ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি জীবনের চেয়ে বেশি। "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




