প্রথমে খাল--
তারপর নদী---
সমুদ্র-সর্বাঙ্গে এক চুমুকেই অতৃপ্তির ঢেঁকুর তুলে
সব শেষে শঙ্খের মুখোমুখি পাখিরা সবাই চুপ,
শুরু হলো ঘড়ির কাঁটায় টিক টিক বৃষ্টি পড়ার
পলাতক শব্দ;
পা টিপে টিপে পুরোহিতের ঘর ছেড়ে মন বলে
পালাই পালাই, বিন্দাবনে সাজানো স্মৃতি-বীজ
বাগান চার দেয়াল তালাশ করে পায়
হলুদ পাতার কিছু ক্ষতিপূরণ----
হাওয়ার ফোসকায় আরও খুড়ি মাংসের চর,
খুঁজি বিধবা বোনের নিদ্রাহীন চোখের দু - কূল
আদিগন্ত বলি-রেখা;
আমার সবগুলো চির অমর আঙ্গুল
সমস্ত রাত জেগে যখন ঘুমন্ত ঠোঁটের কাছে এসে ধ্যানমগ্ন
ঠিক তখন-ই অন্ধ গর্ভবতীর মুখোচ্ছবি ধুয়ে মুছে
হাতমুড়ে পুরো পৃথিবী ব্ল্যাক আউট।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



