ঈগলের পুস্তক
-----------------------------------
দিনের গায়ে আলোর দাড়ি কমা, রূক্ষতা কিংবা ক্ষত আছে বলেই সুর্য এতোটা দুর্ধর্ষ - প্রতিবাদী----ভ্রাম্যমান মরিচিকায় মেঘের কক্ষপথ মুছে সারা বছরে একবার জল পায় মরুভূমি। কিন্ত ডুবন্ত পাহাড়ে এতো সহজে উটের তৃষ্ণা কি মেটে? বেডরুম ডিরেক্টরিতে রাতকে কাছে পেলে জনসম্মুখেই সবাই ভোগ করে।
প্রেমের মজুদে শীতকে নাগালে বাঁধে ফাগুন-- জলাশয়ের এক ভাগ দুই ভাগ, খরতাপে গলা বরফ, প্রচন্ড প্রসব ব্যথা--মীনের তলপেট খেয়ে জরায়ুর সব ক্ষুধা হয় উন্মোচিত, উন্মাতাল পুরুষ -- --
স্বপ্ন বিবর্তনের পর চোখ কচলে ঈশ্বর খুললেন ঈগলের পুস্তক। পুত্র শোকে পোকামাকড় মরে গেল, অক্ষত নূহের নৌকোয় দুঃখ আর নিভৃত নিয়ে আকাশে উঠলো চাঁদ। ঝড়ো হাওয়ায় সুর্যের জ্বলাঙ্গ ভেঙ্গে চুড়ে দ্বীপ থেকে সমুদ্রের দাগ মুছে পৃথিবীর কুসুমে সৃষ্টি হলো বাসীফুলের রক্তবিন্দু--।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




