রাখালী হুক্কায় ধোঁয়া খেতে খেতে প্রতিদিন
অসংখ্যবার মুছে প্রজাপতি বুকের প্রতিমা --
নিঃশ্বাস পত্রে দু'ফোঁটাজল জমে যেন সারাটা জীবন
দু'হাত ভরে দেয় দেবতার নীরবতা
তোমার দিকে তাকালেই পিতল দুধের অনুতাপ
ঝিমধরা দর্পণ জুড়ে আজও রাতভর ছড়ায়
না পাওয়ার অমূল্য স্মৃতির স্থির কারুকাজ;
ভাঙ্গা গলায় তোমার সমস্ত প্রত্যাবর্তন লিখতে লিখতে বহুদিন আগে
ঐ ঠোঁটে উঁকি মেরে খোলা চোখেই অন্ধ হয়ে গিয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




