একখানা সাদাকালো সকাল,
ভিতরটা ঠান্ডা করতে আজীবন মুখস্থ করেছি
বরফের সিলেবাস এখনো করি
রাজনৈতিক নোটখাতায় একটু আধটু স্থূলতা স্খলন না থাকলে
ইদানিং কেউ ছুঁয়েও দেখে না এসব আমলাতান্ত্রিক টিউব অয়েল -
সবাই নাকি গ্রাহক- শরীরটা লম্বা করে চায় রঙিন শাসন -কে না চায়
উড়াল যন্ত্রটা নেড়ে চেড়ে কুকুর আর কাকের পাহারা চিরতরে
তুলে ফেলা শাসকের স্বভাব
বিলি আর বিক্রি তো এক নয়
বিক্রি মানে প্রয়োজনে নষ্ট বমি -ঘুরতে ফিরতে উড়তে
সবকিছুতেই নিষেধাজ্ঞা নষ্টামি
বিক্রি মানে ফাল্গুনের ওমে কেটে ফেলা স্বাধীনতার পঞ্চম আঙ্গুল
বন্যতার নমুনা ফেলে মাসখানেক হলো পাখিগুলো
দৈনিক বাংলার মোড়ে ছেড়েছি
সমস্ত ঢাকা শহরটা যদি এরকম পাখি করে ছেড়ে দিতে পারতাম
আমি এখন পাখি বিলি করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




