দুজন বসে আছি বারান্দায়
হাতে গরম চা এর পেয়ালা
মুখে সোনালী রোদ এর আভা
শেষ বিকেল এর মিষ্টি রোদ
তার সমস্ত সৌন্দর্য টুকু যেন
তোমাকেই দিয়েছে আজ |
লনে খেলা করছে ছোট্ট বাচ্চাদের দল
সেই আনন্দ যেন স্পর্শ করছে তোমাকেও
কখনো ওদের চেয়েও যেন বেশি তুমি
ওদের হাসিতে তোমার মুখে আনন্দের ঝিলিক
ওদের কষ্টে তোমার কপালে চিন্তার ভাজ |
মুগ্ধ চোখে তাকিয়ে আছি
দেখছি তোমার সেই নিষ্পাপ মুখাবয়ব
যেন স্বর্গ থেকে নেমে আশা এক পরী তুমি
একটু শব্দ হলেই যেন উড়ে চলে যাবে
আলতো স্পর্শেই যেন হারিয়ে যাবে
হারিয়ে যাবে এই প্রকৃতির সাজ |
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




