যদি তুমি ফিরে আস
ফিরে আস নিজের অজান্তেই
খুঁজে পেতে আজকের বর্তমান
দেখবে অনেক কিছুই বদলে গেছে
জানালার পাশে থাকবেনা হাস্নাহেনা ফুলের গাছ
কিংবা বারান্দার পাশে দেখবেনা গোলাপ
ঘরের পেছনে যে জবা ফুল এর গাছটি
সেটিও হয়ত মরে গেছে ততদিনে
আজকে যে ছোট্ট ছেলেটি উঠোনে খেলছে
কিংবা মা এর কোলে খুঁজে ফিরছে নিশিন্ত আশ্রয়
সেদিন তাকে দেখবে বিপ্লবী যুবা
আশ্রয়হীন মানুষকে আশ্রয় দিতেই যে ব্যস্ত
আর আজকের আমি?
এই আমিকেও আর খুঁজে পাবেনা তুমি
হয়ত পাবে এক থুত্থুরে বুড়ো
যে তখনো খুঁজে ফিরছে একটি মুখ
দৃষ্টিহীন চোখে দেখবার আকুলতা নিয়ে
খুঁজে ফিরছে তোমাকেই.
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




