somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নারী এবং আমরা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিদিন অফিসে যাবার এবং আসবার সময় আমাকে বাসে চড়ে আসতে এবং যেতে হয় । যাবার সময় কষ্ট কম হলে ফিরবার পথে একটা জিনিস খুব খেয়াল করি । ঘরে ফিরবার যাত্রাতে অনেক সময় অনেক মেয়ে বাসে উঠে বসে । সিট গুলা যখন ভর্তি থাকে তখন সেই নারী অনেক সময় দাঁড়িয়ে থাকেন । সচারচর আমি এই রকম কিছু দেখলে নিজের সিট ছেড়ে দিয়ে কোন একজন মেয়েকে বসতে দিই ।

ইসলাম ধর্ম প্রধান দেশে একজন নারীর সম্মান কতটুকু থাকবে তা জানতে হলে হাদিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে। ধর্ম নিয়ে কথা বলা আমার মত বকার পক্ষে সাজে না। কিন্তু আমার মনে হয় আরব সম্রাজ্যের আই আমে জাহিলিয়াত চলে গেলেও তার কিছু নিদর্শন এখনও থেকে গেছে ।

দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখেও আমাদের সমাজের গন্য মান্য ব্যাক্তিরা সুন্দর বসে থাকেন মহিলাদের আসনে । তাদের মন মস্তিস্কে এই টুকু ভাবনা আসে না আমি বসে আছি একজন মহিলার সিটে । এইতা হয়তো আমাদের দেশে খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । আবার ওই মহিলার আসে পাশে দিয়ে পুরুষ ইচ্ছা মত যাচ্ছে আসছে। বাকিটা বলবার রুচি নাই আমার ।

এর পর শুরু হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা সেই মহিলাটিকে ( হয়তো তিনি কারো মা, অথবা কারো বোন , কারো প্রিয় সহধর্মিণী ) খুব গভীরভাবে পর্যবেক্ষণ। আসলে তিনি একজন মানুষ না তিনি একজন পন্য । যা দিয়ে সবার চোখের ক্ষুধা মিটে যাচ্ছে । যেমনটা হয়তো কোন বাইজী নাচিয়ে মজা নিত আগের দিনের রাজা-বাদশা, জমিদারগণ ।

আমরা নিজেদেরকে দাবি করি সভ্য মানুষ । নিজের পরিবাবের কাছে নিজেকে তুলে ধরি একজন ব্যাক্তিত্বধারী পুরুষ মানুষ । নিজের বউ, মেয়ে , মাকে নিয়ে বের হলে আমরাই বলি "ওই যে ভাই , মহিলা সিটটি ছেড়ে দেন না কেন ? " । আমার হাসি পাই আমরাই মানুষ ।

এক একজন ফেসবুক সেলিব্রেটি । কয়েকদিন আগের আন্দোলনে কত জোরে জোরে চিৎকার দিলাম " নিরাপদ সড়ক চাই " তখন নিজেদের পুরুষত্ব জেগে উঠেছিলো । কাপিয়ে দিয়েছিলাম পুরো বাংলা। আর কয়েক দিন পার হতেই আমরা মেয়েদেরকে তাদের সিট দিতে চাই না। একজন পুরুষ হয়ে বসে যাই মহিলা আসনে ।

লজ্জা....ধিক্কার .। কই রাখবেন .।

এই অচেনা শহরে নিজেকে যারা সভ্য ভেবে মহিলাদেরকে সম্মান করা ভুলে গেছেন তাদের জন্যে অল্প একটু সমাবেদনা । একবার নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কি করছেন। কষ্ট করে হলেই যখন শুক্রবার নামাজে যান তার মানে আপনি মুসলমান , আশা করেন একদিন জান্নাতবাসী হবেন। আরে ভাই , নিজের পার্থিব জীবনেই যদি একজন নারীকে সম্মান দিতে না পারলেন । ওই কবরে মুনকির নাকিরকে কি জবাব দিবেন ? ওই মুখ দিয়ে আপনার দিন ইসলাম বের হবে না , আপনার নবী রাসুলে কারিম (সাঃ) বের হবে না। আপনার ওই মুখ থেকে আপনার প্রতিপালক আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা বের হবে না। আপনার আমার জায়গা ওই জাহান্নামে , এবং আপনাকে আমাকে সেই জায়গাতেই থাকতে হবে চিরদিন ।

পৃথিবীর মজায় বুদ হয়ে ৭০ বছরের বুড়ার ২১ বছরের একজন যুবতীর শরীরের দিকে যেই চাহনি । তা দেখে শুধু লজ্জা হয় না ঘিন্না ধরে যাই নিজের । ভাবতে শুরু করি আমি ও মানুষ । আজকে ওই ২১ বছরের যুবতীর কাছে যদি তার নিজের মেয়েকে বসিয়ে দেওয়া যেত তাহলে আসলে কি হত ? সেই লজ্জা সে কোন জায়গায় রাখতো।

দিন যত যাচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ কমে আসছে । এই বাসে করে যাওয়া আসা মহিলারা আমাদেরই মা, আমাদের বোন , আমাদের সহধর্মিণী। একটা বার এইতা মাথার ভিতর ঢুকিয়ে ফেলুন । আল্লাহর রহমতে আপনি আর কোন দিন তাকাতে পারবেন না খারাপ দৃষ্টিতে । আপনার ওই মহিলা আসনে বসতে গেলে কলিজা কেঁপে উঠবে ।

আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×