মরচে ধরা জীবন।
জলীয়বাষ্পের সাথে পচন ধরা মাংস,
আর চাবকে চাবকে উঠানো ছিন্নভিন্ন চামড়াগুলি,
আর তাতে ছলকে ওঠা
হলদে-সাদা বর্ণের দগদগে ঘা মতন -
তার থেকেও যন্ত্রণাকর সেটা
যখন স্বপ্নগুলি ফেলে দেওয়া কাঁচের মত গ্লাসের মতন
ভেঙে টুকরা টুকরা হয়ে যায়
নিউরনের সাইন্যাপ্সের বাধনগুলি হয়ে পড়ে আলগা
ভাষা ভাষা স্মৃতির স্রোত ওই মৃতপ্রায় ঝর্ণার মতন
অসহ্য এক যন্ত্রণা
কেউ হাল ছেড়ে দিচ্ছে, আবার কেউ দেখছে চুপচাপ
পাকানো জটের খেলা
হ্যাঁ, সেই মরচে ধরা জীবন
বাতাসে অক্সিজেন থাকবে
তাও নাকে ঠেকবে কার্বন আর সীসা
চোখের সামনের ওই ছুরির চকচকে ফলাতে
প্রতিফলিত হবে জলন্ত অঙ্গার
চোখে ধরে যাবে নেশা
কিন্তু হাত পা অবশ পড়ে রবে
বিবেকের বাঁধে ঠেকবে সব ইচ্ছা
সেই মরচে ধরা জীবন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



