কাঠপেনসিল দিয়ে লিখেছিলাম জীবনের গল্প
কিন্তু মুছনি না থাকায় ভুলগুলি শুধরাতে পারিনি
প্রশ্ন করতেই পারো, "তাহলে কলমের কালি কি দোষ করলো?"
উত্তরটা জেনো, "সময়ের স্রোতে কাঠপেনসিলের কার্বনের লিখা গুলি
যখন মলীন হতে হতে মিলিয়ে যায়, তখন সেখানে নতুন করে কিছু লিখি।
কিন্তু সবসময়ে তো আর ভুলগুলিকে সময় টানে না।
তাই বলছি,মুছনি না থাকায় ভুলগুলি শুধরাতে পারিনি"
জানতে চাইতেই পারো, "কোথায় ফেলে রাখলে রঙের ছড়াগুলি?"
উত্তরটা শোনো, "শিল্পীরা ক্যানভাসে রঙের খেলা দেখায়
আমি শিল্পী নই, আমার তুলির আচড়গুলি এলোমেলো রয়
কাঠপেনসিলে আঁকা ছবিগুলি না হয় সাধারণ হয়
কিন্তু রঙের খেলার মত এতো জটিল নয়
কিন্তু আমি তো আর শিল্পী নই
তাই বলছি,মুছনি না থাকায় ভুলগুলি শুধরাতে পারিনি"
আগে ভাবতাম, জীবনটা যদি কাঠপেন্সিলের লেখা হত
তাহলে মুছে আবার নতুন করে লিখতাম
কিন্তু কাঠপেনসিল দিয়েই তো লিখেছিলাম জীবনের গল্প
কিন্তু মুছনি না থাকায় ভুলগুলি শুধরাতে পারিনি
বলতেই পারো, "ঢং! নাকি ফাজলেমি?
মুছনি নেই মানে আবার কি?"
উত্তরটা হল, "এটা জীবন, রাফখাতা নয়
স্ক্রিপ্ট খুব সাবধানে লেখা আর তা দিয়ে মঞ্চের অভিনয়
মুছনিটা চিন্তায়, সেখানে সাজিয়ে নিতে পারো সব ইচ্ছেমত
তার পরে লেখালেখি, কিন্তু পরে হোক বিলাপ যত
হয়তো ম্লান হয়ে যাবে কিছু লিখা স্মৃতির
কিন্তু সেখানে স্থান পাবে না মুছনি, হোক না লিখাটা কাঠপেনসিলের
তাই বলছি,মুছনি না থাকায় ভুলগুলি শুধরাতে পারিনি"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



