ভাবনার গোধূলিবেলা
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাবনা
সে তো চাপা পড়ে
কাগজের ভাজে
কলমের খোঁচায়
কাব্যের ফাঁকে
শুধাতে চেয়েছিলাম
সেই ভাবনা গুলি
যেগুলি ভেসে যেত
ওই মেঘের মত
সময়টা যখন গোধূলি
সেই ভাবনাগুলি জন্মায়
কল্পরাজ্যের ঘূর্ণনে
মস্তিষ্কের প্রশ্রয় পেলে
ঘুরে বেড়ায় মেঘের কুন্ডুলীর মত
গিয়ে মিশে আধারে
গোধূলির ডাকে
সেই ভাবনাগুলি
কখনও ধুসর আবার কখনও
রঙিন কল্পনার রাঙায়
ওই যে
ওই মেঘগুলির মত
তুষারে যেন রক্ত ঝরেছে
গোধুলির আভায়
মাঝে মাঝে মনে হয়
হয়তো সেই ভাবনাগুলি
তোমার মনটাকে ছুয়ে দেবে
আলতো করে
যেভাবে যান্ত্রিক জীবনের দালানগুলি
মিশে যায় অদূরে আকাশের সাথে
যেখানে মেঘের ভাঁজে ভাঁজে সূর্যটা মুখ লুকায়
গোধূলির পথে
বলা হল না
কাউকে বলার কথা ছিল
কাউকে চেয়েছিলাম দেখাতে
সে ভাবনাগুলির কত রঙ
অস্তাচলে যখন মেঘের ভেলায়
ঘুমোতে যাওয়া অরুণের বাণ
সেই গোধূলির প্রাতে
কোনদিনও হয়তো বলবো না
ভাবনাগুলি হয়তো পরে থাকবে
কাগজের ভাঁজে
এভাবেই
আড়ালে আর অযত্নে
ছুড়ে দেব সেগুলি
আধারের অতল গহ্বরে
যখন গোধূলির পরে কালো রাত নামে
জানি আবার আসবে গোধূলি বেলা
আমিও চেয়ে থাকবো অস্তাচলে
ছুঁড়ে দেব
না বলা ভাবনাগুলি
এভাবেই হয়তো জীবনটা চলবে গড়িয়ে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন