somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আগুনে পাখি
আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আজ নিরাপদ নই আমি, নন আপনিও !!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখনোও আমি ছাত্রশিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে পরিচিত হইনি.....
অস্বীকার করছি না-- ছাত্রশিবিরের বিভিন্ন কাজে যেমন দাওয়াতি কাজে সাহায্য করেছি মাঝেমাঝেই, কখনো টাকা--কখনো শ্রম--কখনো সময় ব্যয় করে । কিন্তু কখনো ঘুণাক্ষরেও ভাবতে পারিনি এরা আসলে কি চাচ্ছে ? ভেবেছিলাম ভালো কাজই তো করছি , খারাপটা করছি কি ? সত্যিই তো ! কাজগুলো ভালোই ছিলো...কিন্তু কাজের পেছনে যে উদ্দ্যেশ্য তা বলা হতো না কখনোই ।
যুদ্ধাপরাধী, রাজাকার প্রসঙ্গে তাদের সাথে আমার তর্ক-বিতর্ক চলতেই থাকত...যুক্তির অভাব ছিলো না আমার , যুক্তির পর যুক্তি সাজিয়ে তাদের পরাজিত করলে তারা ভীষণ অসন্তুষ্ট হতো আমার ওপর ---বলত "আল্লাহ পাক তাদের হেদায়াত দান করবেন...তোমাকেও দান করবেন" ।
প্রত্যুত্তরে জানাতাম, "আমার সাথে আমার আল্লাহ আছেন, দেশের মানুষ আছেন---আমার দেশের সাথে গাদ্দারির বিচার হবেই হবে ইনশা-আল্লাহ" ...
আমার কন্ঠের দৃঢ়তা তাদের ভয় পাইয়ে দিত এ আমাই নিশ্চিতভাবে বলতে পারি !
তাদের সকল প্রকার কর্মকাণ্ডের উদ্দেশ্য ও বিবিধ যখন সম্পূর্ণরূপে জানতে পারি, তখন আমি তাদেরকে সম্পূর্ণ বয়কট করি ! হতে পারে তারা ভালো চরিত্রের ছিল ! কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি নিজের শয়তানিকেও ভালোমানুষির মুখোশ দিয়ে ঢাকা যায় না !!!!!
আমি তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তারা আমার উপর মোটামুটি মেন্টাল টর্চার করেছে , ফিজিক্যাল টর্চারের হুমকিও দিয়েছে......বারবার বলেছে তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে পক্ষে দাঁড়ানোর জন্য...
সত্যি বলতে তখন আমি ভয় পেয়েছিলাম......কারণ নিজেকে নিয়ে উদ্বেগ নয়, দেশটাকে নিয়ে উদ্বেগ । কারণ দেশটা যদি এইসব ধর্মান্ধ, রাজাকার, সন্ত্রাসী, যুদ্ধাপরাধীদের কাছে চলে যায় তবে বাংলাদেশকে আরেক আফগানিস্তান বানাতে এরা বেশি সময় নেবে না :(
কিন্তু আজ আমি নির্ভয়, অকুতোভয়, নির্ভীক ...... সত্য প্রকাশে অবিচল ... শিবির আমাকে আর যাই করুক--সেই "ব্রেইনওয়াশ" করতে পারেনি...পারবেও না...করলে আজ আমার মুখ দিয়ে এতো কথা বের হতো না, আমাকে কেউ ঢাকার প্রজন্ম চত্তর অথবা খুলনার শিববাড়ি স্কয়ারে নিতে পারতো না...আমি গিয়েছি দেশের তাগিদে, দেশপ্রেমের তাগিদে...
প্রিয় ভাই-বোন...আমাদের দেশে রাজনৈতিক মভেদ সবার মধ্যেই আছে...কিন্তু আপনি যা-ই করুন একটু ভেবে চিন্তে করুন। আমার মতো আপনাকেও যেন এইরকম প্রতারনার শিকার না হতে হয়।

মনে রাখবেন, সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ । তারপর আর যা কিছু আছে আমাদের কাছে......

আমি যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আম-জনতার সাথে সুর মেলানোয় আজ আমার উপরেও ঝুলছে শিবিরের "Death Warrent" । প্রতিদিনই পাচ্ছি হুমকি-ধামকি ভরা s.m.s. আর ফেসবুক মেসেজ । কিন্তু এগুলোতে আর ভয় পাই না...কারণ প্রিয় দেশটাকে রাজাকারমুক্ত করতেই আমরা পথে নেমেছি...জীবন যায় যাক...তোয়াক্কা করি না ।

আজ শুনলাম আহমেদ রাজীব হায়দার ( থাবা বাবা ) নামে একজন ব্লগারকে জবাই করে হত্যা করেছে কেউ--তার নিবাস ছিল আমারই বাড়ির পাশে...সে কে সেই বিতর্কে যাচ্ছি না। শুধু বলে রাখা সকল ব্লগারকে , আপনারা আজ চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ !!! ভয় পাবেন না, পিছু হটবেন না , গুজবে কান দেবেন না !!! মনে রাখবেন এদেশ আপনার, আমার, সবার --- নয় শুধু রাজাকারদের !!!


তারা ১৯৭১ এ পরাজয় আসন্ন জেনে হত্যা করেছিল এদেশের কৃতিসন্তান বুদ্ধিজীবিদের...আজ তার সেই কৌশলে লিপ্ত আরো একবার--সুতরাং ----আরো একবার প্রয়োজনে জাতি অস্ত্র ধরবে...লড়বে রাজাকারদের বিরুদ্ধে !!!!

ব্লগার ভাই-বোন ও পাঠকবৃন্দ---রাজাকার যে যেখানেই থাকুক...জানিনা সে জামাতি, বিএনপি না কি আ.লীগের ...শুধু জানি তারা রাজাকার--তারা VIRUS ... আজ Anti-VIRUS হিসেবে সবাই তৈরী থাকুন --- স্লোগান দিন---
"কফিন রেডি, বডি চাই......রাজাকারের ফাঁসি চাই" ...

আমরা কেউই নিজেদের জীববের গ্যারান্টি দিতে পারি না...হতে পারে কাল রাজীব ভাইয়ের মতো পরিনতি আমারো হল...কিন্তু আমার মা অন্তত গর্ব করে বলতে পারবে " আমার ছেলে দেশের জন্য মরেছে" ---পাকিদের বন্দুকের সামনে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদের মতো দৃঢ়চিত্তে "জয় বাংলা" বলার সৌভাগ্য আমার হয়নি -- কিন্তু আজ যে সুযোগ এসেছে একে হেলায় হারাবেন না......

"এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি কবে দিবি ?????"
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×