somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেশিদিন বাঁচবেন ? নাকি কোল্ড ড্রিঙ্কস খাবেন ?

১৩ ই মে, ২০১৩ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সফট ড্রিঙ্কস কি ?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে – সফট ড্রিঙ্কস নাম হলো কেন ? এটা কি পানির চেয়েও নরম ? নাকি তরল তাই নাম হলো সফট ড্রিঙ্কস ?
আসলে কোনটাই নয়, আপনারা জেনে থাকবেন যে অ্যালকোহলকে বলা হয়ে থাকে “হার্ড ড্রিঙ্ক”, তাই অ্যালকোহল মুক্ত পানীয় বোঝাতে বানিজ্যিক স্বার্থে “সফট ড্রিঙ্ক” কথাটির প্রচলন ঘটানো হয়।
এটা আমাদের দেশে বিভিন্ন নামে পাওয়া যায় – যেমন : Coca Cola, Pepsi, Mojo, 7up, Fanta ইত্যাদি।

সফট ড্রিঙ্কসের উপাদান :
যদিও বানিজ্যিক স্বার্থে সব প্রতিষ্ঠান তাদের পণ্যের উপকরণ ও তৈরির প্রণালী গোপন রাখে, কিন্ত এর উপাদানসমূহ আমাদের অজানা নয়। সফট ড্রিংক্সে থাকে কার্বনেটেড ওয়াটার, কৃত্রিম মিষ্টিকারক, কৃত্রিম স্বাদবর্ধক, ক্যাফেইন, কৃত্রিম রঙ, প্রিজারভেটিভস। জানা যায় যে কিছু প্রতিষ্ঠান তাদের পণ্যের স্বাদ ও চাহিদা বাড়ানোর জন্য এতে অ্যালকোহল যোগ করছে। সবচেয়ে বিপদজনক তথ্য এই যে ২০০৩ সালে ভারতে আবিষ্কৃত হয় যে সফট ড্রিঙ্কস নাকি কীটনাশক হিসেবে দারুন কার্যকর । যে জমিতে ১০ হাজার টাকার মতো শুধুই কীটনাশক ব্যবহৃত হত, সেখানে মাত্র ১-২ লিটার পেপসি/কোকাকোলা ব্যবহার করে কৃষকরা তার চেয়ে বেশি ভালো পাচ্ছেন। আর সবচেয়ে মজার তথ্য এই যে আমরা এই “কীটনাশক” মজা করে পান করে যাচ্ছি।

সফট ড্রিঙ্কে স্বাস্থ্যঝুঁকি :
সফট ড্রিঙ্ককে বর্তমান যুগে টিন-এজার এবং তরুণদের ক্রেজ ও ফ্যাশনের অন্যতম অঙ্গ হিসেবে গণ্য করা হয়। এমনকি ৩-৪ বছরের শিশুর হাতেও আজ দেখা যায় সফট ড্রিঙ্কের গ্লাস বা বোতল। এর মূল কারণ চটকদার বিজ্ঞাপন এবং অন্ধবিশ্বাস। আমরা যাকে ফ্যাশন বলছি তা যে আমাদের যে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে তা আমরা নিজেরা জেনেও না জানার ভান করে বসে আছি। যারা নিয়মিতভাবে সফট ড্রিঙ্ক পান করে অভ্যস্ত তাদের জন্য দুঃসংবাদ – নিচের রোগগুলোর অন্যতম প্রধান কারণ সফট ড্রিঙ্ক -

*মুটিয়ে যাওয়া
*ডায়াবেটিস (টাইপ-২)
*দন্তক্ষয়
*অস্থিক্ষয়
*অস্থির ঘনত্ব কমে যাওয়া - উঠতি বয়সের মেয়েদের জন্য যা পরে অনিরাময়যোগ্য Fracture এ পরিণত হতে পারে।
*স্বাস্থ্যহীনতা
*শরীরে পটাশিয়াম আয়নের পরিমাণ কমে যাওয়া।
*হৃদরোগ
*ফুসফুসের সমস্যা (কার্বনিক এসিডের জন্য)


ডায়েট কোক/পেপসি বিষয়েঃ
প্রিয় পাঠক, আপনার জানেন ডায়েট ড্রিঙ্কগুলোকে নিরাপদ বলে প্রমাণের চেষ্টা চলছে অনেকদিন থেকেই। কিন্ত প্রকৃতপক্ষে এগুলোর কোনটিই নিরাপদ নয়। University of Texas Health Science Center at San Antonio কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় জানা গেছে যে ডায়েট ড্রিঙ্কে চিনি হয়তো থাকে না, কিন্ত এতে থাকে-
-স্যাকারিন
-মাত্রাতিরিক্ত ক্যাফেইন – যা Anxiety এবং অনিদ্রার জন্য দায়ী।
-হজমে সমস্যাকারী উপাদান।

এছাড়াও ডায়েট ড্রিঙ্কের কারণে প্রত্যক্ষ/পরোক্ষভাবে ওজন বৃদ্ধি পায় বলে অনেক বিজ্ঞানী দাবী করেছেন, যদিও এটি এখনও প্রমাণিত হয়নি।

আমাদের করণীয়ঃ
সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হতে কে-না চায়? সুস্বাস্থ্যের অন্যতম প্রধান শর্ত আমাদের হাড় ও দাঁতের যত্ন। এই যত্নের জন্য আমাদের নিজেদের স্বার্থেই সফট ড্রিঙ্ক পরিহার করা জরুরী। তাই সিদ্ধান্ত নিন যে সফট ড্রিঙ্ক পান করবেন না, করলেও তা অত্যন্ত সীমিত আকারে পান করবেন।

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×