somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আগুনে পাখি
আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

প্যারাসিটামলঃ কি খাচ্ছি, কেন খাচ্ছি ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্যারাসিটামল ওষুধটির সাথে পরিচিত নন, এমন বোধ করি কেউ নেই। জ্বর, গা ব্যাথা, মাথাব্যাথা, দাঁত ব্যাথা সহ অনেক ক্ষেত্রেই এর ব্যবহার সেই অনেক আগে থেকেই। তবে কথা হলো বহুল প্রচারের কারণেই এর অপব্যবহার বহুলাংশে বেড়ে গেছে। প্যারাসিটামল যেহেতু আমাদের হাতের কাছেই থাকে, সুতরাং এ সম্পর্কে জানাটা জরুরি। যুক্তরাষ্ট্রে একে অ্যাসিটামিনোফেন নামেও বলা হয়ে থাকে।

ওষুধের শ্রেনিঃ
এটি একপ্রকার Non-Steroidal Anti Inflammatory Drug বা, সংক্ষেপে NSAID

ব্যাবহারঃ
১) জ্বর।
২) বিবিধ ব্যাথাঃ মাথা, পেশী, দাঁত, হাড়, কোমর ইত্যাদি।
৩) আর্থাইটিস ( অস্থিসন্ধির প্রদাহ ): শুধু ব্যাথা কমানোর জন্য।


ডোজঃ
একটি প্যারাসিটামল ট্যাবলেট সাধারণত ৫০০মিগ্রা আকারে পাওয়া যায়। এছাড়াও সিরাপ, সাপোজিটরি ও ইঞ্জেকশন আকারে পাওয়া যায়।
প্রত্যেক সেবনে অনধিক ১ গ্রাম (২টি ট্যাবলেট) ও দিনে অনধিক ৪গ্রাম (৮টি ট্যাবলেট)।

সুবিধাঃ
১) সহজলভ্য।
২) ক্ষতিকর দিক কম।
৩) গর্ভাবস্থায় ও বাচ্চাকে দুগ্ধ পানরত মা'কে দেয়া যাবে।
৪) লিভারে সহজেই পরিপাক হয়।




অসুবিধাঃ

১) বিষক্রিয়াঃ ১০-১২ গ্রাম প্যারাসিটামল সেবন করলে বিষক্রিয়া ঘটে। এরকম হলে দ্রুত হাসপাতালে নিয়ে পাকস্থলী ওয়াশ করাতে হবে।
২) লিভার ও কিডনিতে রোগ থাকলে এটা দেয়া যাবে না।
৩) মদে আসক্ত ব্যক্তিদের প্যারাসিটামল সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।



বাজারে ইদানীং অনেক কোম্পানির প্যারাসিটামল পাওয়া যায়। সম্প্রতি বাংলাদেশ সরকার প্যারাসিটামল+মিথিওনিন এর মিক্সচারটি নিষিদ্ধ ঘোষণা করেছে [ যেমনঃ প্যারাডট, নাপা সফট ]। তবে সাধারণ প্যারাসিটামল ও প্যারাসিটামল+ক্যাফেইন এর মিক্সচার নিরাপদ।

সকলে সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই :)
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×