প্রসংগ: আল জাজিরা
২০১১ সালে যখন স্বৈরাচার মুবারক বিরোধী আন্দোলন শুরু হয় তখন স্বভাবতই পশ্চিমা মিডিয়া গুলো পাত্তা দেয় নি। কারন তারা পশ্চিমাদের দালাল মুবারকের পতন হোক তা চায় নি। কিন্তু আল জাজিরাই সর্ব প্রথম এগিয়ে এসেছিলো তাহরির স্কয়ারের আন্দোলনকারীদের পাশে। আল জাজিরার এই সাহসী পদক্ষেপের কারনে আস্তে আস্তে অন্যান্য বিশ্ব মিডিয়াও এগিয়ে আসে। আর মিশর মুক্ত হয় স্বৈরাচারীদের হাত।
মিশর নিয়ে আমার মাথা ব্যাথা কম। কিন্তু বর্তমান ঘটনাক্রম ও বাংলাদেশের সাথে তুলনামূলক বিশ্লেশনে ফ্যাক্টগুলো খুব গুরুত্ব রাখে। তাই কিছু লিখা।
এবার যারা আমেরিকার কেনা গোলাম, যে কিনা সারক্ষন রিপোর্ট দিতো ইরাকের কাছে 'মাস ডেস্ট্রাকশন ওয়েপন' আছে সেই এলবারাদির নেতৃত্বে একদল সুশীল, বাম, সেকুলার ও নাস্তিকদের আন্দোলন থেকে বলা হলো মুবারক রেজিমের বিরুদ্ধে অর্জিত তাদের বিজয় মুসলিম ব্রাদারহুড চুরি করেছিলো। তারা আবার সে হারিয়ে যাওয়া বিজয় পুন:অর্জন করতে চাচ্ছে।
রাজনিতির মোড়কে এই কথাগুলো চমকপ্রদ বটে। আসল কথা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে মুবারক বিরোধী আন্দলনে বিজয় টা তাদেরই ছিলো।
এখন প্রশ্ন হচ্ছে সেই বিজয়টা আনতে বিশ্বকে জাগ্রত করতে, বিশ্বকে মুবারকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে, মুবারক কে চাপ দিতে, আমেরিকাকে তার চক্ষু লজ্জা ধরিয়ে দিতে সবচেয়ে অগ্রনী ভূমিকা রেখেছিলো যে মিডিয়াটি তার নাম "আল জাজিরা"।
আর এইবার সে বিজয়কে পুনঃঅর্জিত করার প্রথম সুযোগেই, সুশীলতার ধ্বজাধারী, সেকুলার-বাম, বুশ-ব্লেয়ারের দালাল গুলো সর্ব প্রথম তাদের সেই পুরোনো বন্ধু যার হাত ধরে প্রথম বিজয় অর্জিত হয়েছে সে আল জাজিরাকে নিষিদ্ধ ও তার সংবাদ কর্মীদের গ্রেপ্তার করেছে।
শুধু জানতে চাই যে মিডিয়ার হাত ধরে বিজয় এসেছিলো তারা কি আজ ভুল করছে। নাকি তোমরা জেনে শুনে ভুল করছো, আর সেই ফ্যাক্টসগুলো ধরিয়ে দিচ্ছে বলে আল জাজিরাকেই প্রথম নিষিদ্ধ করতে হলো।
আর কোন আন্তর্জাতিক মিডিয়া নয় কিন্তু। ইজরেল, আমেরিকা, বৃটেন রাশিয়ার সব দালাল নিউজ, মিডিয়া বাদশা মিথ্যাবাদির রাজা মি. মারডকের চ্যানেলও কাজ করতে পারে স্বাধীনভাবে কিন্তু আল জাজিরা পারেনা।
পাদটিকা:
উগ্র সেকুলার ও বাম আদর্শের ধ্বজাধারীরাই কিন্তু মানবতা, গনতন্ত্র, বাক স্বাধীনতা, মিডিয়া স্বাধিনতার প্রধান অন্তরায়। বিশ্বাস না হলে ইটিহাস জেনে নিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


