somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. জাফর ইকবালের ড্রোন গল্প: শেষ পর্যন্ত ইমেজ রক্ষা হবে কি?

০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক: লোভনীয় পেশা

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া একটা লোভনীয় চাকরী। কোন রকমে যদি আপনার শরীরে বিশ্ববিদ্যালয় শিক্ষকের তকমা লেগে যায় তাহলে আপনি হয়ে যাচ্ছেন সমাজ ও রাস্ট্রের বিবেক টাইপ কিছু একটা। মান, মর্যাদা, ইজ্জত, সম্মান সবকিছুই যেনো একটু আলাদা। এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে হচ্ছে সভা, সেমিনার, আলোচনা অনুষ্ঠান কিংবা টিভি টকশোর অতি পরিচিত চেনা মুখ। বুদ্ধিজিবী সমাজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একক আধিপত্য বিস্তার করছে বহু বছর ধরে। তবে এটাও সত্য এসব শিক্ষকদের মধ্যে অনেক প্রতিথযশা লোক আছেন যারা নিজ নিজ ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্যের চিহ্ন রেখে চলছেন নিরবে-নিবৃত্তে, আবার অনেকেই দেশ ও জাতির জন্য প্রতিনিয়ত দেশের উন্নয়ন অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। কিন্তু এর বাইরেও একশ্রেণীর শিক্ষক রয়েছেন যাদের কাছে দেশ, জাতি, সমাজ ইত্যাদির চেয়ে দলীয় চেতনা ও দালালীর গুরুত্ব অনেক বেশী তাদের নিজ নিজ শিক্ষা অর্জন ও শিক্ষা দানের ক্ষেত্রের চেয়ে। এই শ্রেনীর শিক্ষকদেরকে আমরা বলি দালাল শিক্ষক। এই দালাল শ্রেনীর শিক্ষকদেরকেও আমরা শ্রদ্ধা করি কারন শিক্ষক শব্দটার প্রতি আমাদের একধরনের বিনম্র শ্রদ্ধা রয়েছে।

পদের চেয়েও বেশী পোদ্দারী

ড. মুহাম্মদ জাফর ইকবাল হচ্ছেন সেরকম একজন শিক্ষক যিনি রাজনিতিদিদের চেয়েও বেশী রাজনীতি করছেন, শিক্ষকতার চেয়েও বেশী শিক্ষকতা করছেন, দালালীর চেয়েও বেশী দালালী করছেন, নাম কামনোর চেয়েও বেশী নাম কামিয়ে ফেলেছেন, পদের চেয়েও বেশী পোদ্দারী করছেন। সব কিছুই একটু বেশী বেশী করতে যেয়ে একটা তালগোল পাকিয়ে ফেলেছেন। এমনটা হতেই পারে, হয়তো এটা খ্যাতির বিড়ম্বনা। জাফর সাহেবের মতো শিক্ষকদের খ্যাতি এতোটাই বেশী যে সয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্ট্রের প্রায় সব স্তরের রাজনীতিক, সাংবাদিকদের কাছে অত্যন্ত সজ্জন হিসেবে গুরুত্ব পেয়ে আসছেন। তবে ইদানিং কালে তার বেশি বেশী রাজনীতি করার এটা প্রবনতা পেয়ে বসেছে বলে মনে হচ্ছে। যে কারনে রাজনৈতিক অনেক বিষয়ে তার নাক গলানো প্রায় অভ্যাসে পরিনত হয়েছে। আমাদের এইসব সেলিব্রেটি শিক্ষকেরা রাজনীতি, সমাজনীতি, সরকারীদল বিরোধীদল ইত্যকার যাবতীয় সবকিছু করবেন তা আমরা খুব স্বাভাবিক হিসেবেই ধরে নেই। কিন্তু একটু অস্বাভাবিক লাগে বৈকি যখন জাফর সাহেব নির্লজ্জ ভাবে নিজেকে একজন সুশীল ও নিরপেক্ষ হিসেবে পরিচিত করতে চেস্টা করেন। তিনি রাজনীতি করেন না বলে নিজেকে সাধু বানানোর যে অপচেস্টা করে চলছেন তা এক ধরনের প্রহসনই বলা যায়। একজন শিক্ষক যখন তার স্বীয় কাজ ফেলে নিজেকে জাহির করা ও নিজেকে শো-অফ করার জন্য হেন কিছু নাই যা করছেন না তখন তাকে কি আর শিক্ষক বলা যায়? কিন্তু দুঃখজনক হলেও অতি সত্য একটা বিষয় হচ্ছে যে, আমাদের দেশে এরকম শিক্ষককে শুধু শিক্ষকই নয় বরং আরো অতি উচ্চমাপের কিছু বলে মেনে নেয়া হয়। জাফর ইকবাল সাহেব সেই উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি তার নিজস্ব কিছু ফলোয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে আর কোন শিক্ষক সম্ভবত এমন একটা গোস্ঠি তৈরি করতে সক্ষম হননি। এটি নিঃসন্দেহে একটি বিশাল সফলতা, তবে শিক্ষক হিসেবে এই সফলতা কতটুকু তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায়। কারন তার এই সমর্থক গোস্টি যতটা না তার জ্ঞানচর্চা, গবেষনা ও পান্ডিত্য দেখে মোহিত হয়েছে তার চেয়ে হাজারগুন বেশী মোহিত হয়েছে বিদেশী সাইন্স ফিকশন গল্পের আদলে লিখিত বই পড়ে।

অনধিকার চর্চা ও শত্রু মিত্রের সাথে সহবাস

ড. জাফর ইকবাল বর্তমান সময়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মা-বাপ হয়ে বসে আছেন। তিনি বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্দোলন যেমন উস্কিয়ে দিয়েছেন, পেছন থেকে কলকাঠি নেড়েছেন, আবার অনেক আন্দোলনেরও শিকার হয়েছেন। যে কারনে মনে হয় উনি আসলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা না করে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নোংড়া রাজনীতর এক তৃতীয় শ্রেনীর গুন্ডা হিসেবে নিজেকে পরিচিত করছেন। আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই একজন বিশ্বাবিদ্যালয় শিক্ষকের প্রতিপক্ষ থাকে কেমন করে? একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের শত্রু-মিত্র থাকে তারই নিজের ডিপার্টমেন্টের ভেতর, কিংবা লাগোয়া বিল্ডিংয়ের অন্য কোন ডিপার্টমেন্টে। একই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের সহযোগী আরো কিছু শিক্ষক কিভাবে একে অপরের শত্রু হন তাও আমার বুঝে আসেনা। শিক্ষকের যে কাজ বা দ্বায়িত্ব সম্পর্কে আমরা অবগত আছি, কোন শিক্ষক যদি সেই দ্বায়িত্ব সঠিক ও সুচারু রূপে পালন করে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয় কেন পৃথিবীতেই তার কোন শত্রু থাকতে পারেনা। আনলেস আপনি আমাদের বিভাজিত রাজনীতির ধারক না হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না রাজনীতির ধাড়ি খেলোয়ার

কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যখন নিজের বিশ্ববিদ্যলয়েই শুধু নয় বরং সারা দেশ জুড়ে শত্রু মিত্র তৈরি করতে সক্ষম হন তখন বুঝে নিতে কষ্ট হয়না যে তিনি শুধুমাত্র একজন দলীয় লেজুড়বৃত্তির শিক্ষকই নন বরং তার চেয়েও বড় কোন উদ্যেশ্য নিয়ে বড় কোন গেইমের অংশ হয়ে বড় কোন কোন গেইম মেকার অথবা নিজেই বড় কোন খেলোয়ার। ড. জাফর ইকবাল সেরকমই একজন কেউ বলে মনে হচ্ছে আমার কাছে।

ইদানিং তিনি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের চেয়ে বিশ্ববিদ্যালয়ে সমস্যা তৈরিতে মনযোগ দিয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। তার কিছু প্রমান আমরা পেয়েছি উদাহরন হিসেবে আমরা স্মরন করতে পারি যে, গনধিকৃত একজন ভিসি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাম আনোয়ার হোসেন। যনি এতটাই ধিকৃত যে চরম দলকানা, দলীয় লেজুড়বৃত্তির পরাকাস্টা দেখানোর পরও তার নিজ দলীয় লোকজনের কাছেই তিনি একজন ধিকৃত, দূর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত হয়েছেন। তো ড. জাফর ইকবাল এক কাঠি এগিয়ে গিয়ে ধিকৃত শিক্ষক নামের কলংকের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে নিয়ে কলাম লিখেছেন এবং তার পদত্যাগ চাওয়া অন্যান্য শিক্ষকদের একহাত নিয়েছেন। তবে এর চেয়ে বড় ও ভয়ংকর ব্যাপারটি ঘটিয়েছেন তিনি তার নিজ বিশ্ববিদ্যালয়ে। তিনি অতীতে একবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল ও ভবনের নামকরন নিয়ে একগুঁয়েমী ও একদেশদর্শীতার জন্য বিশ্ববিদ্যালয়টিকে ক্ষতির সম্মুখীন করেছিলেন। এখন আবারো তিনি তার নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরিক্ষা সংক্রান্ত নতুন পদ্ধতি প্রবর্তন করে একটি দূর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি করেছেন। সেই সমালোচিত ভর্তি পরীক্ষা পদ্ধতি সিলেট বাসীর আন্দোলনের মুখে বাতিল, তারপর তার পদত্যাগ নাটক শেষে ভর্তি নিয়ে একটা অচলাবস্থা শুরু হয়েছে সিলেটবাসীর প্রানের বিশ্ববিদ্যালয়টিতে।

একটি ড্রোনের গল্প ও কুৎসিত রাজনীতির মারপ্যাচ

আজ সিলেটবাসী সহ সারাদেশের হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের প্রশ্ন ও আশংকা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরিক্ষা হবে? এ কথা দিনের আলোর মতো পরিষ্কার যা জাফর ইকবাল সাহেব নিজেও স্বীকার করেছেন যে ভর্তি পরিক্ষা পদ্ধতি পরিবর্তন তিনি নিজেই করেছেন, এবং এ পদ্ধতি বাতিল করায় তিনি যারপর নাই অসন্তুষ্ঠ হয়েছেন। আর একারনেই ভর্তি পরীক্ষা নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে আজ। এখন সেই অচলাবস্থা সৃষ্টির পেছনে দায়ি হিসেবে তার নিজেকেই সমস্যার সমাধানে এগিয়ে আসা উচিত। আজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থার কারনে সৃষ্ট সংকট এড়ানোর জন্য ও নিজের হারানো ইমেজ উদ্ধারের জন্য জাফর সাহেব ইস্যু তৈরি করছেন বলেই আমার কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা রাজনীতির নোংড়া মাঠে প্রতিনিয়ত দেখতে পাই, বিরোধীদল একটা ইস্যু নিয়ে যখন আন্দোলনে নামে তখন সরকার একটি নতুন অপকর্ম করে নতুন ইস্যু তুলে দেয় দেশবাসীর হাতে, তাতে করে পুরোনো ইস্যুটি মুছে যায় নতুন ইস্যর প্রভাবে। জাফর সাহেব নিজেও এই পথটিই ধরেছেন বলে মনে হচ্ছে। আজ যখন সিলেটসহ সারাদেশের ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ত্যাক্ত বিরক্ত হয়ে যাচ্ছে উনার একগুঁয়েমী ও একদেশদর্শীতার কারনে থেমে যাওয়া ভর্তিপরীক্ষা নিয়ে। তখনই তিনি তার কয়েকজন ছাত্রকে নিয়ে ড্রোন বানানোর ঘোষনা (যা এপ্রিলেই উড়বে বলে প্রচার করেছেন) দিয়ে নিজের প্রায় হারানো ইমেজ রক্ষার শেষ প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন। আপনি ড্রোন কেনো আপনি রকেট বানান, আপনি সেই রকেটে করে বৃহস্পতি কিংবা সূর্যে যান আমাদের কোন সমস্যা নেই বরং আমাদের জন্য গর্বের বিষয়। বরং আপনার এই ধরনের কর্মকান্ড দেখতেই সাধারন মানুষ বেশী উৎসাহী। তাই ড্রোন সহ সবধরনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কর্মে আপনার সাফল্য কামনা করছি। কিন্তু আপনি যখন আপনার রাজনৈতিক খায়েশ মেটানো ও আপনার নিজের বিশ্ববিদ্যালয়ে আপনার নিজের সৃষ্ট অচলাবস্থা সমাধান না করে এইসব ড্রোন ফ্রোন নাটক করেন তখন আপনাকে একজন সম্মানিত শিক্ষক হিসেবে ধরে নিতে বিবেকে বাধ সাধে।

দ্বায়িত্বজ্ঞানের পরিচয় দিন

জনাব জাফর ইকবাল, আপনাকে বিনীত অনুরোধ করছি, রাজনীতি যদি করেন অনয়াসে করতে পারেন, বরং রাজনীতির মাঠে আপনাকে স্বাগতমই বলবো। আপনি খুব ভালো রাজনীতি করতে পারবেন এই ব্যাপারটিও অনেক নিশ্চিত করেই বলা যায়। আর যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি মর্যাদার সুশীল সমাজের একজন সুশীল হিসেবে থাকতে চান তাহলে প্রথমে আপনার সৃষ্ট সমস্যাগুলো সমাধান করে শাহজালাল বিশ্ববিদ্যালয়কে আগের মতো আবারো গতিশীল ও শিক্ষা গ্রহনের তীর্থস্থানে ফিরে যেতে সহযোগীতা করুন। আপনার তাবৎ জামায়াত-শিবির-বিএনপি-ছাত্রদল বিরোধীতা মেনে নেয়া যায়, আপনার তাবৎ সুশীলটা চোখ বুঝে সহ্য করা যায়, আপনার তাবৎ মেকী অভিনয় ও নাটক মেনে নেয়া যায় কিন্তু শাহজলাল বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার এমন অতিরিক্ত অপ্রয়োজনীয় ক্ষতিকর পরীক্ষা নিরীক্ষা অথবা কারো কারো ভাষায় ষড়যন্ত্র সহ্য করা যায় না।

সিলেটবাসীর আবেগে মিশে আছে এই বিশ্ববিদ্যালয়

আপনি নিশ্চয় জানেন কেন সহ্য করা যায় না এই কার্যকলাপ। কারন আমরা যারা সিলেটের সাধারন মানুষ, আমাদের কাছে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেবল মাত্র একটি বিশ্ববিদ্যালয়ই নয়। এটি আমাদের কাছে একধরনের তীর্থস্থান, সেই বৃটিশ আমল থেকে শুধু মাত্র এতটুকু শিক্ষা অর্জনের আশা কিংবা দুঃসাহস নিয়ে সিলেট বাসী আন্দোলন করেছে বৃটিশ, পাকিস্থানী এবং আমাদের নিজেদের সরকারের সাথে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে আর কোথাও এমন লম্বা সময় ধরে কোন আন্দোলন হয়েছে কিনা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এমন নজির আমার জানা নেই। এই বিশ্ববিদ্যালের সম্মান আমাদের কাছে শতাব্দির শ্রেষ্ঠ ধর্ম প্রচারক-শিক্ষক শাহজালাল (রহ) এর সম্মানের মতোই। আমাদের এই অঞ্চলের শিক্ষার্থী ও অভিবাবকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও নিজের সন্তানকে এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে সম্মানিত বোধ করেন। এই বিশ্ববিদ্যালয়ের যেকোন বিষয়ে নিয়ে আলোচনা-সমালোচনা ও উন্নয়নের জন্য সব ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এই অঞ্চলের মানুষ। তাই এই বিশ্বাবিদ্যালয়ের ভাগ্যাকাশে যখন কোন ষড়যন্ত্রের রেখা দেখা যায় তখন পুরো সিলেটবাসী দল মত নির্বিশেষে জেগে উঠে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। তার প্রমান আপনি নিজে ইতোমধ্যে পেয়ে গেছেন।

একজন শিক্ষককে আমাদের দেশের মানুষ খুব শ্রদ্ধা করে। দলকানা শিক্ষকদেরও আমাদের দেশের মানুষ শ্রদ্ধা করে, এমনকি বিশেষ বিশেষ দলের পা চাটা শিক্ষকদেরও আমাদের দেশের মানুষ শ্রদ্ধা করার আপ্রান চেস্টা করে। তাই বলছি জনাব জাফর ইকবাল আপনি আওয়ামীলীগের দলীয় সেলিব্রেটি শিক্ষক হয়েও আজ পর্যন্ত আপনার বিরুদ্ধে সরাসরি কোন আন্দোলন গড়ে উঠেনি সেটা আমাদের সিলেটবাসির সহজাত আশ্চর্য ক্ষমতা। তা নাহলে আপনি এপর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত বিষয়ে সহজ ভাষায় গ্যাঞ্জামে নিজেকে জড়িয়েছেন শিক্ষক না হলে হয়তো জুতাপেটা করে সিলেট থেকে বিদায় করা হতো। তাই বর্তমানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অঘোষিত বাপ-মা বলে যাওয়া জনপ্রিয় সাইন্স ফিকশন লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের প্রতি অনুরোধ আপনার যাবতীয় রানীতির মারপ্যাচ কিংবা ইমেজ ইমেজ খেলা রেখে সিলেট বাসীর প্রানের বিশ্ববিদ্যালয়টিকে সুন্দর ও গতিশীলভাবে চলার সুজোগ করে দিন।

শুভ শক্তির বিজয় হোক

যাবতীয় ষড়যন্ত্র ও রাজনীতির অশুভ চাতুরী মুক্ত হয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় যেন আবারো নতুন ছাত্র ছাত্রীদের মুখর পদচারনায় ভরে উঠে। নতুনের উল্লাসে ক্যাম্পাসে চেতনার কেন্দ্রিয় মসজিদ হতে প্রেরনার শহীদ মিনার পর্যন্ত যেনো তারুন্যের জোয়ারে ভেসে যায়। শিক্ষার পবিত্র আলোয় যেন ঘুচে যায় যাবতীয় অন্ধতা, কুটিলতা, কুশিক্ষার কৃষ্ণ ছলাকলা।

[ডিসক্লেইমার:
যেহেতু আগেই বলেছি এই সেলিব্রেটি শিক্ষকের অনেক ফলোয়ার বা সমর্থক গোস্টি রয়েছে। যাদেরকে আমি অতীতে প্রায়ান্ধভাবে উনার সমর্থন যোগাতে দেখেছি। এমনকি বিভিন্ন সময়ে জাফর ইকবালের সমালোচকদেরকে, বিশ্ববিদ্যালেয় পড়ার অযোগ্য, মূর্খ কিংবা রাজনৈতিক ট্যাগ দিয়ে অপমানিত করার চেস্টা করা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি আমি নিজেও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ার অযোগ্য একজন পাশাপাশি জ্ঞানের জগতে নিতান্তই একজন মূর্খ আম আদমী গোছের কেউ। আশাকরি আমার এই সরল স্বীকারোক্তি আপনাদের মনোরঞ্জনে কিছুটা হলেও সহায়ক হবে। ]
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×