somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়সের ভারে অর্থমন্ত্রী অনেক সময় খেই হারিয়ে ফেলেন, অর্থমন্ত্রীর মেমোরি ডাউন: ওবায়দুল কাদের :-/ :-*

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোর্সঃ http://www.eimatro.com/8420.php

পদ্মা সেতু প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ওপর এক হাত নিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “বয়সের ভারে অর্থমন্ত্রী অনেক সময় খেই হারিয়ে ফেলেন।” এমনকি তিনি অর্থমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে ‘মেমোরি ডাউন’, ‘এজ গোজ আপ’ ইত্যাদি বিশেষণও ব্যবহার করেন।

উল্লেখ্য, দরপত্র আহ্বান করা হলেও ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করা যাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমান সরকার যে টাইট শিডিউলের মধ্য দিয়ে যাচ্ছে, এতে করে আগামী ডিসেম্বরের মধ্যে কার্যাদেশ দেয়া সম্ভব হবে কি না এ ব্যাপারে আমি নিশ্চিত নই।” কিন্তু বৃহস্পতিবার অর্থমন্ত্রীর এ বক্তব্যের তীব্র সমালোচনা করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, “অর্থমন্ত্রী সাংবাদিকদের যা বলেছেন, তা এভাবে উনি বলতে পারেন না। এটা টেকনিক্যাল কমিটির বিষয়। টেকনিক্যাল কমিটি এ বিষয়ে বলতে পারে।”

অর্থমন্ত্রীর ‘অতিকথন’ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী আরও বলেন, “অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ের কথা বলুক। কিন্তু আজ-কাল দেখছি তার কাজ সব মন্ত্রণালয় নিয়ে কথা বলা।”

রাজনীতিবিদদের সতর্কভাবে কথা বলার ওপর গুরুত্ব দিয়ে ওবায়দুল কাদের এ সময় বলেন, “জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝে কথা বলা উচিত।” এছাড়া অর্থমন্ত্রীর বয়স হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন “তার (অর্থমন্ত্রী) এজ গোজ আপ, মেমোরি ডাউন, এ বয়সে এমন আমাদেরও হতে পারে”। তবে পদ্মা সেতু কাজ শুরু হওয়া নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা যেন প্রকারান্তরে স্বীকার করেই নিলেন যোগাযোগমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, “স্ট্যান্টবাজি করে লাভ নেই, পদ্মা সেতু নির্মাণে সময় লাগবে ৪ বছর। বর্তমান সরকারের বাকি ৪ মাসে পদ্মা সেতুর মূল কাজ শুরু করা সম্ভব নয়। এই ৪ মাসে আমরা বিপ্লব ঘটাতে পারবো না।”

‘তাহলে অর্থমন্ত্রীর পক্ষেই তো আপনার অবস্থান’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, “উনি এ বিষয়ে কনসার্ন না। সেতু বিভাগের টেকনিক্যাল পারসন এ কথা বলতে পারেন।” ওবায়দুল কাদের আরও বলেন, “পদ্মা সেতুর মূল কাজের টেন্ডার হয়েছে। শিগগিরই এর ওয়ার্ক অর্ডারও দেওয়া হবে। তারপর সময় মত কাজও শুরু হবে। পরবর্তী ইলেকশন সব কিছু নয়, পরবর্তী জেনারেশনই সব কিছু। তাদের কথা চিন্তা করেই পদ্মা সেতুর কাজ করছি।”

পদ্মা সেতু প্রকল্পে দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,“পদ্মা সেতুর বিষয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। বিশ্বব্যাংক দ্বিতীয় দফায় যখন আবার ফিরে আসে, তখন আর অপেক্ষা করা ঠিক হয়নি। তখনই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল। তাহলে আর এ বিলম্ব হতো না।” এদিকে বৃহস্পতিবারও সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে নিজের বক্তব্যে অটল থাকেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “ আমি কাগজপত্র দেখেই কথা বলেছি।” তবে পদ্মা সেতু নিয়ে সরকারের এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির পরস্পরবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সব মহলে কৌতুহলের সৃষ্টি জন্ম নিয়েছে।

আরো কিছু খবর eimatro.com থেকে

সুষ্ঠু নির্বাচন হলে গাসিক নির্বাচনে আ’লীগ প্রার্থী হারবে লাখো ভোটের ব্যবধানে: কাদের সিদ্দিকী

চেষ্টায় ব্যর্থ তামিম-আয়েশা জুটিও!

এরশাদ রহস্যময় চরিত্র! সংসদে হাসিনা-এরশাদ বৈঠক

হি ইজ লিডার অব দ্য কান্ট্রিঃ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

গ্রামীণ ব্যাংক কেউ ছিনিয়ে নিতে পারবে না: নোবেল বিজয়ী ইউনূস

তামিম-আয়েশার বিবাহোত্তর সংবর্ধনায় সকলের সাথে আশরাফুল

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×