প্রিয়তমেষু,
আমি জানতাম তুমি আমায় ঘৃণা করবে।
কারন ভালোবাসতে মানুষ পারে না,সেই উপাদান আজ অনুপস্থিত । যেটা পারে তা অন্তর থেকে মনে প্রাণ এ সত্যই ঘৃণা করতে আর পারে ভালোবাসার অভিনয় করতে। অভিনয় জিনিসটা আমার ঠিক ধাতে সয় না।

এইজন্য আমি লজ্জিত নই। বরং যা তোমার অন্তর নিহিত সেটাই আমার চাওয়া,হোক তা ঘৃণা। তাও তো কিছু তোমার হৃদয় নিংড়ানো অনুভুতি টুকু পেলাম।
এই সত্য অনুভুতি টাই আজীবন অমলিন হয়ে থাকুক না,থাকুক না সাজানো আমার মনের আসনে।
আমি অমানুষ,নষ্ট নারী ; তাই আমি তোমায় ভালবাসি,ভালোবাসবো। হয়তো তোমার তরঙ্গ কম্পাংক তার অনুভুতির বাইরে,ভালোবাসাত্তর তরঙ্গ কম্পাংক কিনা। ভালো থেকো, সুখে থেকো। কখনো যদি জানতে পারো সত্যিকার আমায় ; দুঃখ করবে না।জেনো আমৃত্যু আপোষহীনভাবে নিঃশর্ত ভালোবেসেছি তোমায় ......
(চলমান................)
© উর্বি
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



