পাত্রপক্ষের সামনে ভাইবা দিতে বসা আইটেম,টার্ম, প্রফের ভাইবার চেয়েও হয়তবা কঠিন।
সাব্জেক্ট অনুযায়ী তাও কোশ্চেন এর ধারা বুঝা যায় যে এই এই কোশ্চেন হতে পারে।
কিন্তু
বিয়ের দেখাদেখির ভাইবার কোন আগা মাথা নাই। ভাইবার প্রশ্ন রাজনীতি দিয়াও শুরু হইতে পারে আবার শুরু হইতে পারে রান্না বান্না বিষয়ক প্রশ্ন দিয়া। অনেকে আবার কাপড় চোপড়,পছন্দের রং দিয়াও শুরু করে...
আবার কেউ কেউ নামের প্যাটার্ন নিয়াও ত্যানা প্যাঁচানো শুরু করে।আবার কেউ কেউ এমন কিছু নিয়া প্রশ্ন করে বসে যে না দেয়া যায় উত্তর আবার চুপ করে থাকলেও বিপদ।বুদ্ধি খাটিয়ে উত্তর দিয়ে বের হয়ে আসতে হয়।অনেকে কমন্সেন্স ছাড়া প্রশ্ন করে।
যেমন:"আপনি সব গুলা রোজা করেন? করতে পারেন?"
এই প্রশ্নকারীরে মনে হয় ঠাডায়ে একটা থাপ্পড় বসাই। অন্যসময় হলে হয়ত তাই করতাম।আমি যথেষ্ট মাথা গরম টাইপের পাব্লিক,হুট হাট হাত পা চালায়ে বসি বেশি বিরক্ত করলে(ব্যাড হ্যাবিট)।
কিন্তু কেমনে যেন আল্লাহ আমাকে ধৈর্য দান করে দেন ওই সময়.....আলহামদুলিল্লাহ।
শুরু তো হইবে কোন না কোন ভাবে,কিন্তু কোথায় যেয়ে যে শেষ হবে কোন আইডিয়াই করা যায় না.....
ট্রাস্ট মিহ!
এমনটাই হয়....
#ব্যক্তিগত_অভিজ্ঞতা_থেকে
--------------------------------
(#সুখের_বিষয় আপাতত এইসকল অভিজ্ঞতার সম্মুখীন হয়ে নিষেধাজ্ঞা জারী হইয়াছে। হিহিহিউহিই। কুরবানি হওয়া থেকে অলিখিত মুক্তি;
মুহাহাহহাহাহাহা)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




