দেশে গুম হত্যা আর বন্দুকযুদ্ধ যেন ক্রমাগত ভাবে বেড়েই চলছে। কবে যে এর শেষ হবে তা সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের উচ্চপদস্থ ব্যক্তিও হয়তো জানেন না। প্রতিদিনই গুমের সংখ্যা বাড়ছে। কত মায়ের চোখে এখনো অনবরত ঝরছে জল তার ইয়ত্তা নেই। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর একই বক্তব্য- না এমন কাউকে আটক করা হয়নি। অভিযোগ আসলে তদন্ত করে দেখবো। এমন নানান কথা। যার বক্তব্য একই। ক্রসফায়ার কিংবা বন্দুকযুদ্ধের নাটক এর শেষ কোথায়? আসামীকে নিয়ে অস্ত্র অভিযানের নাটক এর অবসান আদৌ হবে? সবচেয়ে মজার ব্যাপার হলো যখন আসামী নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন গুলিবিদ্ধ হয় আসামীরা। কেউবা স্পট এ মারা যায় কেউবা পঙ্গু হন। তারপর পুলিশের একই কথা- আসামীদের দল পুলিশের উপর হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালালে আসামীরা গুলিবিদ্ধ হয়। এখানে একটি বিষয় অস্পষ্ট যে আসামী ব্যতীত কেন আক্রমণকারী অন্যান্য ব্যক্তিরা আহত হন না। কেনই বা আসামীরা নিহিত কিংবা আহত হচ্ছেন? এ নাটক দিয়ে আর কতদিন? আইনের আশ্র্রয় পাবার সুযোগ কী সবার নেই? কেনই বা ক্রসফায়ারে মেরে নানান নাটকের দৃশ্য বর্ণিত হবে? গণতান্ত্রিক দেশে এভাবে আর কত মায়ের বুক খালী হবে? গুম এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারবে? জানিনা দেশের সচেতন নাগরিক আর কতদিন এমন নিষ্ঠুর অবিচার সহ্য করে যাবেন। সাদা পোশাক পরিহিতরা অপরহণ করে নিয়ে যাচ্ছে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে তারা কিছু জানেন না এমনটি হতে পারে না। দেশে নানা গোয়েন্দা সংস্থা আছে তাদের রাষ্ট্রীয় ভাবে বেতন দেয়া হয় জনগণের সুবিধার জন্য তারা কেন এ বিষয়ে কিছু জানেন না? না আর একটি গুম কিংবা অপহরণের সংবাদ আমরা কেউহ শুনতে চাই না। দেশের সবাই নির্বিঘ্নে কাটাক তাদের অনাগত দিনগুলি_এমন নিশ্চয়তাটুকু রাষ্ট্রর কাছে তো চাইতেই পারি একজন নাগরিক হিসেবে?
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।