"ফাকস্থান "
তোমরা দুরে রয়েছ দুরেই থাকো
কাছে আসার চেষ্টা করো নাকো,
কাছে এলেও হয়ে যাও চশমখোর
বলো ৭১এ গণহত্যা নয়, বেঘোর।
তাহলে ফিরায়ে দাও সোহাগ পুর
নাটোরের বধ্য ভূমি গোপালপুর,
দ্যাখোনি অন্তর্জালে রায়েরবাজার
কেন হারালো শহীদুল্লাহ কায়সার।
কেন বার্ধক্যে কাঁদে জাফর ইকবাল
কেন লক্ষ বীরঙ্গনা এখনো বেসামাল,
কেন রক্তে ভাসলো রাজার বাগ
বাঁচেনিকো পিলখানা হাজারিবাগ।
নয়কো তোমরা অন্য কোন গ্রহের
আছে এক খানি রাষ্ট্র তোমাদের
আদর করে ডাক তারে পাকিস্তান
লাল সবুজের পিষ্টে তা "ফাকস্থান"

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




