
ক্ষমা করে দিও
এই বৈশাখে তোমাকে কি দেয়ার কথা ছিলো!
কত বিবর্ণ বৈশাখ পার করেছো হিসেব রেখেছো কি বল?
কেন এখনো তোমার দরিদ্র এ বেশ, তোমার মলিন ও এ বেশ
অথচ নুন্যতম সময়ে পরম উদারতায় প্রসবেছিলে মুক্তির রেশ।
শিশু কিশোর তরুণ যুবা হয়ে সময় বয়ে যায়
কেন তোমাতে জীবন স্থির কালের পরিক্রমায়?
সবুজের বুক চিরে হলুদের আভায় কেন তুমি বিবর্ণ হায়?
মাটির বুক ফেড়ে স্রোতস্বিনীর জলধারা ক্ষীয়মান তায়।
রাখল বালক আর খুঁজে পায় নাকো গাঢ় সবুজের দুর্বা সারি
কেন ভরা যৌবনেও তোমার দেহের অঙ্গে বলি রেখা ভারি,
তিল তিল করে রক্ত বিদু দিয়ে প্রসবেছিলে যে সন্তানেরে
জোচ্চুরি, জালিয়াতি আর শঠতায় মেদ ভরে তোমায় রাখলো আস্তাকুড়ে।
নিশ্চুপ থেকে অভিযোগ না করে বয়ে বেড়াচ্ছ শত দু:খ কষ্ট আর অপমান
হয়ত আশায় আছো একদিন মোরা করব তোমার যাতনার অবসান,
ক্ষমা করে দিও মা, যত সব নচ্ছার শিরদাড়াহীন ভীরুতায় ভরা বহুরূপীর বেশ
তোমায় পটের তুলিতে সাজিয়ে তুলবোই একদিন, মোর গরবিনী দু:খিনী বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

