
নি:সঙ্গ ভূতলে।
অনেক হেঁটেছি সময় ছোট জীবনের পর
ছুটে চলা গতি দিলোনা দু দণ্ড অবসর,
ক্লান্ত চরণে চোখ ফেরেনা জীর্ণ খেলাঘর
হিসাব মেলানো দায় প্রিয় মুখে পূর্বাপর।
হেঁটেছি জীবনের কুসুম কোমল পেলব সড়ক
কি ইশারায় কাননের ডিম্বাশয়ে পরাগায়নের মড়ক,
কে তারে পরাবে পরম্পরার নিশানবাহী তিলক
হায় বধূর নাকাগ্রে কামনা বিধুর জ্বলজ্বলে নোলক।
হেটে চলেছি রাগ অনুরাগ মিথুনের শ্রেষ্ঠ সময়
সখাসখী পরিবেষ্টিত অনুঘঠনে উপাখ্যান অয়োময়,
ফ্রেমে বাধা রাখা যেত যদি এ অনুক্ষণ
পারিজাত মোচনে শৃঙ্গাযিত হোত তনু মন।
কি জানি হাটিতে হইবে কিনা নিকষ কালো আধার সুড়ঙ্গ
কার ভ্রমে সাথ চলা পরিস্ফুটিত ভ্রূণাধার বিকলাঙ্গ,
মহাকালের চলাচলে স্তুতির নিকেষ কোন দোলাচলে
আমলে ভরিয়াও জীবন কি লাভ একাকী নি:সঙ্গ ভূতলে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



