somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩০ জুন!!

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০ জুন ২০১১।
আমার পৃথিবী বদলে দেবার দিন। জীবনের ডায়েরীতে যোগ হওয়া অনন্য একটি দিন। তোর নিশ্চয়ই মনে আছে। সারাটি বিকাল আমি কাঁদলাম। সেকি উত্তাল কান্না! সুখের কান্না, আনন্দের কান্না। পিছনে ফেলে আসা অবিশ্বাস্য অতীতের জন্য কান্না। সামনে তাকিয়ে স্বপ্নের পৃথিবীর জন্য কান্না। তোর জন্মদিন আমার জীবনের এমন অবিস্মরণীয় উপলক্ষ্য হয়ে থাকল। জানিস, আমি তারপর অনেক ভেবেছি 'তোর জন্মদিনই কেন?' অন্য কোন দিন বা মাসে নয় কেন! সময় যদি বাদ দেই তাহলে আসে অবস্থান। কেন রাজশাহী বা রংপুরে নয়! জীবনে প্রথম ভাইভা দিলাম, চাকরী পেলাম তোর বাসায় থেকে, যখন আমি তোর সাথে এবং যে দিনটি তোর 'জন্মদিন'!

৩০ জুন ২০১২।
অবশ্যই তোর জন্মদিন। দেখতে দেখতে আমার চাকরী একবছর হয়ে গেল। অফিস শেষে তোর বাসায় আসছি। তোর জন্মদিন, তোর সাথে কিছু সময় কাটানোর জন্য। গত একটি বছর কেটে গেল সাদামাটা, অফিস বাসা আর অফিস। আজ হঠাৎ করেই উপলক্ষ্য এসে গেল। পকেটে করে পাসপোর্ট নিয়ে আসছি। সেখানে সিঙ্গাপুরের ভিসা এবং যা অবশ্যই আজই লেগেছে!! আজ যখন আমার পাসপোর্ট খুলে দেখছি, দেখি আরও দুটি ভিসা। বাকি জীবনে এই সবুজ বাইটিতে হয়তো যোগ হবে আরও কিছু! কিন্তু প্রথম বিদেশ ভ্রমন? প্রথম ভিসা কি ভোলা যায় কখনও! মে মাসে যখন আমি ভিসার জন্য আবেদন করলাম। সিঙ্গাপুর কনস্যুলেট ভিসা ছাড়াই পাসপোর্টটি ফেরত দিল! আমার শত পরিকল্পনার অফিস ট্যুর এমনভাবে ভেঙ্গে যাবে কখনও ভাবি নি। অফিসের কাজও পিছিয়ে গেল। আবার আবেদন করলাম। এবার কিন্তু আর হতাশ হইনি। আচ্ছা, সিঙ্গাপুর কনস্যুলেট কি জানত ৩০ জুন একটি বিশেষ দিন!!

৩০ জুন ২০১৩।
ওহ, আজও তোর জন্মদিন! আমি আজও মিরাকেলের অপেক্ষায় আছি। আজ কি কোন স্মরনীয় দিন? কিসের উপলক্ষ্য হবে আজ?
উত্তর আমার জানা আছে। রুপকথার রাজকণ্যাদের যাদুর কাঠি ছিল। আলাদিনেরও লাগত আশ্চর্য প্রদীপ এবং শুধু প্রদীপ থাকলেই চলবে না, চাই ঘর্ষন, চাই স্পর্শ।
আজ ১৫১১ কিমি দুরে আমি সেই স্পর্শ পাই কোথায়! যা হয়তো হারিয়ে এসেছি নিরিবিলি হোটেলের কোন টেবিলে, প্রতিদিন টিফিনে পাঁচ টাকার ডাল পরাটা খাবার ফাকে।
সেই পত্রবাহক যাদুর পাখি পাই কোথায়, যে কখনও চিঠি পৌছায় নি ভুল ঠিকানায়, আমার কত শত অভিসারের বোবা সাক্ষী!
মাঝরাতে গভীর অন্ধকারে অকপট কষ্টের বিষে নীল কথা শোনার মত বিনিদ্র শ্রোতা আমি আর পাই না!
সারিসারি অট্টালিকার ভীড়ে আমি হারিয়েছি সেই তাজমহল রোডের আড্ডা, সেই মালাই চা।
তোর মত বন্ধু আজ পাব কোথায় যে চরম বিরক্তভরে মানা করলেও শরীরের সমস্ত শক্তিটুকু দিয়ে বুকে গেথে রাখবে!!

পৃথিবীর হয়তো আমাকে দেয়া শেষ, এখন কেড়ে নেবার পালা। তোরা সবাই ভাবিস আমার দিনতো কেবল শুরু, এখন উপরের দিকে উড়ার সময়। ঠিক, আমি উপরের দিকে উঠছি। নীচে তাকালে তোদের ঝাপসা দেখা যায়। যত উপরে যেতে থাকব তোরা ততই আমার থেকে দুরে সরে যাবি। তোরা ভাবছিস এইতো জীবন, কিন্তু আমি জানি এ কত বড় শাস্তি।

কি হবে একটি প্রাচুর্য্যপুর্ন পৃথিবী যেখানে তোর মত বন্ধু নেই!
কি স্বাদ ম্যাকডোনাল্ড-কেএফসিতে যেখানে ঝালমুড়ি খেতে চাইলে বলার মত কেউ নেই, 'অভ্যাস এখনও গেল না?'
আমার আজকের পৃথিবী, কর্মক্লান্ত বিকালে অফিস থেকে ফেরা হয় আজও কিন্তু শিয়া মসজিদের মোড়ে কোন উৎসুক চোখ জোড়া আমার অপেক্ষায় আর থাকে না!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×