ক্রিকেট
স্যার ক্লাশে সবাইকে ক্রিকেট ম্যাচ দিয়ে রচনা লিখতে দিয়েছেন। সবাই মন দিয়ে লিখে চলছে। ৩-৪ মিনিট পরেই স্যার হঠাৎ দেখেন রন্টি জানালা দিয়ে উদাস নয়নে বাইরের মাঠের দিকে তাকিয়ে আছে।
স্যার রন্টিকে ঝাড়ি দিয়ে জানতে চাইলেন, ‘ এই তুমি লিখছো না কেন ?
রন্টি: স্যার আমার লেখা হয়ে গেছে !
স্যার: মানে ? কই তোমার খাতা দেখি ?
রন্টি স্যারকে খাতা এগিয়ে দিলেন, স্যার দেখলেন খাতায় লেখা রয়েছে ‘ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হলো।
খারাপ কথা
ছেলে গান গাইছে, ‘ লাথি মার ভাঙরে তালা, যতসব বন্দীশালা, আগুন জ্বালা’
মা: খোকন, এত বাজে কথা কোথা থেকে শিখেছ ?
খোকা: মা, এ তো আমার কথা নয়, নজরুলের কথা।
মা: তাহলে আর কখনো ওসব বাজে ছেলের সাথে মিশবে না।
বুদ্ধিমান
ম্যানেজার : তুমি নাকি আলমারির চাবি আবারও হারিয়েছ ?
কেরানি : জ্বী স্যার।
ম্যানেজার: তুমি চাবি হারাও বলেই তোমাকে দু’টো চাবি দিয়েছিলাম।
কেরানি: দুটো চাবি হারায়নি স্যার। একটা হারিয়েছে, আরেকটা আমি আগেই বুদ্ধি করে আলমারিতে ঢুকিয়ে রেখেছি।
শিক্ষক ও ছাত্র
শিক্ষক ছাত্রকে বললেন, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো , কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে তার সাথে পরামর্শ করতে হবে।
ছাত্র: কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার।
শিক্ষক: ফি ! কিসের জন্য ?
ছাত্র: আমার বাবা যে উকিল। ফি ছাড়া তো উনি পরামর্শ করেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



