ব্রিটিশদের সামাজিক সাইটে আসক্তি বাড়ছে.............
০৯ ই মে, ২০১৩ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ওয়ানপোল জানিয়েছে, সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারে ব্রিটিশদের আসক্তি বাড়ছে। প্রায় ১ হাজার ৫০০ ব্রিটিশের ওপর চালানো এক জরিপ থেকে তারা এ তথ্য পেয়েছেন।
বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও টুইটারে ব্রিটিশরা প্রতিদিন প্রায় ৬ কোটি ২০ লাখ ঘণ্টা সময় ব্যয় করেন। এর মধ্যে ৩ কোটি ৪০ লাখ ঘণ্টা ফেসবুকে এবং ২ কোটি ৮০ লাখ ঘণ্টা টুইটারে ব্যয় করেন তারা।
যুক্তরাজ্যের ৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারী নারীদের মধ্যে প্রায় ৩০ শতাংশ দিনে ১ ঘণ্টা এবং ১৩ শতাংশ ১ ঘণ্টার বেশি ফেসবুকে ব্যয় করেন। নারী ব্যবহারকারীদের ২৬ শতাংশ দিনে ১০ বার তাদের ফেসবুক পেজ দেখেন। পুরুষ ব্যবহারকারীদের এ প্রবণতা ১৬ শতাংশ বেশি।
যুক্তরাজ্যের ২ কোটি ৬০ লাখ টুইটার ব্যবহারকারীর ৩১ শতাংশ দিনে ১ ঘণ্টা এবং ১৪ শতাংশ দিনে ১ ঘণ্টার বেশি টুইটারে সময় কাটান। যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীদের ৫৯ শতাংশের প্রথম পছন্দ ফেসবুক বলে জানা যায়। যেখানে ৯ শতাংশের প্রথম পছন্দ টুইটার এবং ৭ শতাংশ ব্যবহারকারী লিংকডইনকে প্রথম পছন্দ বলে উল্লেখ করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন