somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসুস্থ সমাজব্যবস্থার অবনতির একটা রূপ রাজনের মৃত্যুটা

১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনের মৃত্যুটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। আমাদের অসুস্থ সমাজব্যবস্থার ধারাবাহিক কিংবা ক্রম অবনতির একটা রূপ। মানবদেহের ভেতরকার অসুখ যেমন শরীরের বিভিন্ন আক্রান্ত স্থান প্রকাশ করে তেমনি রাজনদের মত শিশুদের কঠিন নির্যাতন চালিয়ে মেরে ফেলার মত প্রতিটি অপরাধও পুরো সমাজদেহের সার্বিক রূপই প্রকাশ করে। আমাদের মাঝেই বা আশেপাশেই এরকম ভয়ংকর হিংস্র মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা নিজের ভেতরের পশুটাকে বের করে আনার জন্যে অল্প একটু সুযোগের অপেক্ষায় থাকে শুধু। [ছোট একটা এক্সাম্পল দেইঃ ইদানিংকালে পাবলিক পোর্টালগুলোর অথবা কোন সেলিব্রেটির পাবলিক পোস্টের কমেন্টসগুলো পড়ে এরকম মানষিকতার মানুষদের সম্পর্কে সম্যক একটা ধারনা বা আঁচ পাওয়া যায় !!!]
একটা ব্যাপারে চিন্তা করে দেখলাম রাজনের উপরে নির্যাতন চালিয়ে হত্যার পুরো ব্যাপারটা ভিডিও আকারে না ছড়িয়ে যদি ছাপা অক্ষরের খবরে প্রকাশ পেত তাহলে কি আমাদের অন্তরাত্মা এমন ভাবেই আলোড়িত হত !! আমাদের আবার যেকোন কিছুর সচিত্র বা চলচ্চিত্র প্রমান না পেলে বিবেক তেমন একটা নাড়া খায়না ! যাই হোক নতুন করে পুরোনো কোন কথা আর ঘুড়িয়ে পেচিয়ে বলার নেই । প্রকাশ্যেই হোক অথবা গোপনেই হোক প্রতিদিনই এদেশে হয়ত রাজনের মত শিশুরা-মানুষেরা হত্যা-নির্যাতনের শিকার হচ্ছে যা আমাদের গোটা সমাজব্যবস্থাকে পচনশীল কোন ধ্বংসস্তূপে পরিণত করার হার ত্বরান্বিত করছে ।বর্বর আদিম কিংবা মধ্যযুগীয় রুপের স্বদেশকে আমরা দেখতে চাই না। দেখতে চাই না মানবীয় অনুভুতি বিসর্জন দিয়ে জীবন্ত মানুষকে পিটিয়ে/কুপিয়ে মেরে ফেলার মত কোন দৃশ্যও । মোট কথা অনুভুতি শূন্য,মানুষের খোলস পরিহিত কোন সাইকোপ্যাথ জাতি হিসেবে ভবিষ্যতে নিজেদের দেখতে চাইনা।

শেষ কথাঃ শিশু রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক । নাহলে মানুষ হিসেবে আমাদের পরিচয় সংকটে পরে যাবে ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×