somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়-অপ্রিয় গল্প, কবিতা সিনেমা

০৮ ই এপ্রিল, ২০০৬ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় অপ্রিয়ের ব্যাপারটা আমার কাছে জটিল মনে হয়। সময়ের সাথে সাথে রুচি বদলায়, একসময় যা প্রিয় ছিল পরবর্তিতে তার মুল্য বোঝা কঠিন হয়ে পড়ে। ছোট বেলায় ঠাকুর মার ঝুলির ভক্ত ছিলাম, এমনই পড়তাম বই না ছেড়া পর্যন্ত পড়া শেষ হতো না। খুব আশ্চর্য লাগতো বড়রা কেন এই বই পড়ে না, অবশ্য আমাকেও এর উত্তরের জন্য বেশী অপেক্ষা করতে হয় নি। থ্র ীতে বসে টম সয়্যার পড়ার পর রাজকন্যা আর রাজপুত্রের প্রেমকাহিনী আর ভালো লাগে না, হাতেম তাঈ-এরও দিন ফুরোলো। 80-র দশকের মাঝামাঝি এবং শেষ ভাগে সে সময়ে সেবা প্রকাশনীর খুব উপদ্্রব ছিল শিশুকিশোর দের মধ্যে। বিশেষ করে রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজ। তবে ভক্ত ছিলাম থান্ডার ক্যাটস আর নাইট রাইডারের। বহুদিন পরে থান্ডার ক্যাটসের একটা পর্ব দেখে বুঝলাম আমি অনেক বড় হয়ে গেছি। থান্ডার ক্যাটস এখন আর আমার প্রিয় নেই, ম্যাক গাইভারেরও একই দুর্দশা। সিক্স থেকে এইট পর্যন্ত খুব ভাইবোন ক্লাসমেটদের সাথে প্রতিযোগিতা করে পড়তাম, একমাসে শরৎ সমগ্র শেষ, জলবসন্ত হয়েছিল ঐ বন্ধে গল্পগুচ্ছের দফারফা। ভাবতাম গোরা, শেষ প্রশ্ন, পথের দাবী আমার প্রিয় উপন্যাস, সবসময় ভালো লাগবে। দশ বছর একদিন পড়ার চেষ্টা করে বুঝলাম আমি ঐ দিন গুলো ফেলে এসেছি। একমাত্র কিছু কিছু আপাত অজনপ্রিয় গান এখনও ভালো লাগে, যেমনঃ Rick Astley -র She Wants to Dance with Me। আর সবই মনে হয় পেছনে ফেলে এসেছি। কলেজে, বিশ্ববিদ্যালয়ে বই ভিত্তিক সাহিত্য চর্চা খুব কম হয়েছে, কোন ভাবে আমার মা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ভালো ফলাফল করতে হবে, এই ভালো করতে করতে জীবনের একটা গুরুত্বপুর্ন অংশ কবেই যে পার হয়ে গেল, টের পেয়েছি অনেক পরে। আরেকটা কারণ টিভি, স্যাটেলাইট চ্যানেল, নব্বই দশকে আমার কেবল দুটো সাধনা ছিল, ঘন্টার পর ঘন্টা টিভি দেখা না হলে প্রোগ্রামিং করা। প্রোগ্রামিং কে পুরোপুরি এন্টারটেইনমেন্ট বলা যায় না, এটা আমার ক্লাসের পড়াশোনার অংশ ছিল বলে, তবে কাজ হিসেবে না নিলে ছবি আকা বা কবিতা লেখার মতো সৃষ্টি করার আনন্দ আছে। আর টিভিতে এই সময় অসংখ্য মুভি দেখেছি, এজন্যই হয়তো গল্পের বই পড়া হয় নি। তবে সিনেমাও দেখি যে একবার দেখলে পরে আর ভালো লাগে না, তা সে প্রথমবার যতই ভালো লাগুক না কেন। এজন্য কেউ প্রিয় সিনেমা, প্রিয় নায়ক নায়িকার নাম জানতে চাইলে চট করে কোনটাই মনে আসে না। হয়তো আমার প্রিয় সিনেমা নেই। ওহ আরেকটা টিভি সিরিজ নাম না বললেই না, ওয়ান্ডার ইয়ার্স, তখন খুব ভালো লাগত। প্রিয় না হলেও সমপ্রতি ভালো লেগেছে এমন মুভি আছে, এগুলো যেহেতু গত এক বছরে দেখেছি তাই এখনো নাম মনে আছেঃ
- The Motorcycle Diaries
- City of God
- Something's Gotta Give

দেখি আর মনে পড়লে পরে লিখব, এখন উঠতে হচ্ছে ... একটা ভোজ আছে রাতে ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×