somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষয়ঃ- পর্ন সাইট ও একটি টকশো

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক যুবক একজন পাদ্রীকে জিজ্ঞেস করেছিল, “ফাদার, কোন মেয়ের সাথে ঘুমানো কি পাপ?”
ফাদার জবাব দিয়েছিলেন, “কোন মেয়ের সাথে ঘুমানো মোটেও পাপ নয়। তবে কি বাছা, তোমরা তো ঘুমাও না!”
তেমনই ইন্টারনেট চালানোটা মোটেও খারাপ কিছু নয়, কিন্তু আমরা তো ইন্টারনেটে শুধু ভালো কিছু এক্সপ্লোর করি না! বাংলাদেশের বেশির ভাগ ছেলে ইন্টারনেটের সাথে পরিচিত হয় পর্ন সাইটের মাধ্যমে (মেয়েদের কথা জানি না। তবে ওরাও এক গোয়ালেরই গরু কিনা, মানে একই কারখানার প্রোডাক্ট- কাজেই......)। আমি নিজে প্রথম পর্ন সার্চ করেছিলাম ইন্টারনেট হাতে পেয়েই। একধরনের নেশা হয়ে গিয়েছিলো পর্ন দেখা। যেহেতু আমাদের দেশে সেক্স এজুকেশান নেই, তাই কৌতূহল মেটানোর উপায় ছিল ওটাই।
মজার ব্যাপার, তথ্য প্রতিমন্ত্রী পর্ন সাইট বন্ধের কথা বললেন, একটা কমেন্টের জবাবে। ভাবছি, একাত্তরে ফেসবুক থাকলে কী হতো! হয়তো, বঙ্গবন্ধু কাউকে ইনবক্সে বলতেন, স্বাধীনতা ঘোষণা করলাম। সেই ম্যাসেজের স্ক্রিনশট আবার ভাইরাল হয়ে যুদ্ধ শুরু হয়ে যেত!
যাই হোক। আমি জানি, পর্ন দেখা বাজে। কিন্তু আমি কী দেখবো না দেখবো সেটা নির্ধারণ করার সরকার কে?
আমি জানি, সিগারেট ক্ষতিকর, মদ খেলে প্রচুর ক্ষতি হয় শরীরের। কৈ সিগারেট তো নিষিদ্ধ হচ্ছে না! বারগুলো তো বন্ধ হচ্ছে না! যৌনপল্লীগুলোতে অনেক সময় ভুলিয়ে ভালিয়ে মেয়েদের এমনকি শিশুদেরও নিয়ে গিয়ে পতিতাবৃত্তিতে নামানো হচ্ছে, কিন্তু পতিতাবৃত্তি নিষিদ্ধ করে ওদের পুনর্বাসন ও অন্য পেশাতে নিয়োগ তো করা হচ্ছে না!
হ্যাঁ, আপনি পাবলিককে বোঝাতে পারেন, পর্ন দেখার কুফল, তার ক্ষতিকর দিক। কিন্তু বন্ধ করাটা মুর্খামি। আমার স্বাধীনতায় হাত দেয়ার অধিকার কাউকে দেয়া হয়নি। আমি পর্ন দেখে আপনার ঘরে গিয়ে মাস্টারবেট না করলেই হয়েছে। তাছাড়া পর্ন দেখা নিষিদ্ধ হলে পোলাপান আরো বেশি করে দেখবে। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি। ওটা এমনিতেই নিষিদ্ধ, তার উপর যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে নিষিদ্ধ স্কয়ার করা হয়, তাহলে তো কথাই নেই......... ফেসবুক যখন বন্ধ ছিল তখনও অনেকে ফেসবুক ব্যবহার করেছে। আর সেটা প্রকাশও করেছে গর্বের সাথে। এবারে হয়তো পর্ন দেখাটা গর্বের সাথে প্রকাশ করবে!
তাই, এসব আউলফাউল কিছু না করে, সেক্স এজুকেশানের দিকে মনোযোগ দেয়া উচিৎ। একমাত্র যৌন শিক্ষাই পারে পর্ন দেখা থেকে তরুণদের দূরে রাখতে।
ও হ্যাঁ, একটা টিপস দিতে ভুলেই গেছি। যারা খুব টেনশনে আছেন, ভাবছেন, “কয়েকদিন পর আর পর্ন দেখতে পারবো না, রাত কাটবে কী করে”, তারা এখন থেকে ওগুলো কালেকশান শুরু করে দিন। যদি সত্যি সত্যিই বন্ধ করে দেয় B-)

টকশো আমি জ্ঞানত দেখি না। কিন্তু কয়েকদিন থেকে বাবার পাল্লায় পরে নিয়মিত দেখতে হচ্ছে। সাধারণত খাওয়ার সময় ছাড়া টিভি দেখার সময় পাই না। রাতে যখন খেতে যাই, ঠিক তখনই এটিএন নিউজে ‘নিউজ আওয়ার এক্সট্রা’ শুরু হয়। বাবা দেখেন বলে আমাকেও দেখতে হয় বাধ্য হয়েই।
এই টকশোগুলো নির্মল বিনোদনের একটা মাধ্যম। যারা মনে করেন, বাংলাদেশের চ্যানেলগুলোয় বিনোদনমূলক কিছু হয় না, তাদের এই টকশোগুলো দেখা উচিৎ!
একটি টকশো-
আ আ ম স কিছুএকটা সিদ্দিকি- এই শামসুল শালা একদম কানে শোনে না। দেখতেও পারে না বোধহয়। কীভাবে নাকেমুখে কথা বলছে দেখুন!
এনএন চৌধুরীঃ- আমি আপনার সাথে পুরোটা একমত নই। তবে একটা ব্যাপারে একমত, শামসুল ইসলাম আসলেই কানে কম শোনে। তবে তিনি দেখতে পারে। তিনি আমার মোবাইলেই কাল ইয়ে আরকি ভিডিও দেখেছেন। তবে, বাংলাদেশে ঐ ইয়ে দেখা নিষিদ্ধ তো তাই চুপি চুপি দেখেছেন। আর এই যে বললেন, তিনি আপনার শালা, এই কথাটারও আমি বিরোধিতা করছি। কারণ আপনি বিয়েই করেননি।
শামসুল ইসলামঃ- আমি আপনাদের সাথে একটু যোগ করতে চাই। আজ আমি গোসলে গিয়ে দেখি পানি নেই! আমি ভালমতো গোসলটাও করতে পারলাম না। দেশের উন্নতি কীভাবে হয় বলতে পারেন? আমার মতো একজন নামীদামী মানুষ কিনা কাল থেকে গোসল করিনি! আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?
আ স ম কিছুএকটা সিদ্দিকি- তাই তো বলি ঘামের গন্ধ কোথা থেকে আসছে!
এনএন চৌধুরীঃ- আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত হতে পারলাম না, সিদ্দিকি ভাই। শামসুলের ভাইয়ের গা থেকে ঘামের সাথে সাথে কড়া পার্ফিউমের গন্ধও আসছে। সে কথাটা ভুলে গেলে চলবে না ........আমাদের সমস্যাটা হলো, আমরা ছোটছোট ব্যাপারগুলোয় গুরুত্ব দেই না..................
উপস্থাপকঃ- এনএন স্যার, আমি আপনার কাছে ফিরে আসবো বিরতির পর। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। কোত্থাও যাবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ আওয়ার এক্সট্রা!

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×