somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন আছো বাংলাদেশ ?

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছো বাংলাদেশ ? মনের খুব কাছের তাই তুমি করেই বললাম, কিছু মনে করো না। আমি জানি তুমি খুব ভাল নেই ।

দেশে রাজনৈতিক অস্হিরতা চলছে, আর যা বিপন্ন করছে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ডকে । শেয়ার বাজারের বেড়াসেড়া অবস্হা অনেক দিন থেকেই, লক্ষাধিক বিনিয়োগকারী যখন আশা করছিল হয়ত ভাল কিছু হতে পারে, তখন উপুর্যপরি রাজনৈতিক গোলযোগ কোন্দল এমন জায়গায় নিয়ে গিয়েছে, যে আশা করা তো দূরের কথা , কি সামনে হবে তা নিয়ে ভাবতেই শন্কা জাগে ।

তুমি এখন ভাল নেই, সেটা থেকেও যা আমাকে বেশী ভাবায়, তা হল সামনে ভাল থাকবে সে আশাটাও করতে পারছি না । এ জাতীয় আশা নিয়েই তো মানুষ বাচে, কি বল ? সরকার - বিরোধী দল, কেউই তো কিছু মানছে না । ফলাফল কি হবে ? আরো সংঘাত ? আরোও রক্ত ?

শাহবাগ আন্দোলন শুরু হওয়ার পর বেশী কিছু বুঝতে চাইনি, খুব সাদামাটা ভাবেই আশা করছিলাম এখন যুদ্ধাপরাধীদের উচিত সাজা হবে। বেটারা আর পার পাবে না । তারপর ধীরে ধীরে কেমন করে জানি কি একটা হয়ে গেল । শাহাবাগ আর মানুষের আবেগকে আগের মত টানছে না ! কেন ? কি হল ? শাহাবগের গা থেকে কেমন যেনো লীগ লীগ গন্ধ আসতে থাকল । দামী পারফিউমের গন্ধ যেমন অনেক সময় সাধারণ মানুষের ধাচে সয় না, একই ভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এই দলটির অতি সক্রিয়তাও অনেক সাধারণ মানুষের ধাচে সয় নি।

বিভিন্ন মত ও বিশ্বাসের লোক শাহাবাগে আকুন্ঠ সমর্থন জানিয়েছিল গত ৪০ উপেক্ষিত একটি মহৎ বিশ্বাস আর আশা নিয়ে । যুদ্ধাপরাধীদের ফাসী চাই, রাজাকারের বিচার চাই । এটা এদেশের গণমানুষের প্রাণের দাবী । এর সবচেয়ে বড় প্রমাণ এত সহিংষতা অস্হিরতার মাঝেও কোথাও কেউ রাজাকারের বিচার চাই না এ কথা বলার সাহষ পাচ্ছেনা!

অথচ কি অবাক করা কথা ৭১ এর পরাজিত শক্তি পর দিন রাজপথে তান্ডব চালিয়ে যাচ্ছে, কিভাব? এত পুশিল ওরা হত্যা করল এ কয় দিনে, যা স্বাধীনতার পর ৪০ বছরেও বোধ হয় হয় নি ! আমাদের পুলিশ বাহিনী কি এতটাই অসহায় ?

বিএনপি এমপি এ্যানীতো সরাসরি সরকারকেই অভিযুক্ত করল এক টক শোতে । এ্যানী বলল বিএনপি কে মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না, আর জামাত রাজপথে মিছিল করতে পারছে নির্বিঘ্ন তত্বাবধায়ক সরকার ইসুতে বিএনপি নির্বাচনে না গেলে জামাতকে নিয়ে নির্বাচনে যাওয়ার পায়তারা করছে সরকার !

হতেও পারে, কারণ জামাত নিষিদ্ধের ব্যাপক দাবী সরকারের ভিতর বাইরে থাকার পরও সরকার এবিষয় -এ খুবই অনড়, খুবই কঠোর, " জামাত নিষিদ্ধ করা যাবে না" ! এমনকি মন্ত্রীদেরও এবিষয়ে মুখ খোলা নিষেধ ! ময়লার গাড়িতে ঢিল মারার অভিযুগে ৩৭ মামলা খেলেন বিএনপি মহাসচিব, ৫৬ দিন আটকে থাকলেন জামিন ছাড়া, আর সে তুলনায় জামাত তো গোল দিচ্ছে ফাকা মাঠে !

কিন্তু সমস্যার চুরান্ত হল যখন রাজীব নামের একজন নোংরা মানষিকতার ব্যাক্তিকে এখন থেকে বিশেষ সন্মানে ভুষিত করা হল । তাকে সন্মান দেখানো বা ঘৃণা জানানো মানুষের একান্ত ব্যাক্তিগত বিষয় । কিন্তু শাহাবাগ তো ব্যক্তিগত কোন মন্চ ছিল না। এখানে বিতর্কিত কিছু ঘটানো কি খুব দরকার ছিল ? এতে কি যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত হল ? কথা তো ছিল বাংলার দিন বাংলা পরীক্ষা , যুদ্ধাপরাধীদের বিচারের দাবীর পরীক্ষাটা আগে দিয়ে নেই, এ পরীক্ষায় আগে পাশ করি, পরে অন্য পরীক্ষা ।


সোজা কথায় এই লোকগুলো কোনভাবে জেনেছে তাদের প্রাণপ্রিয় নবীকে অশ্লীল ভাবে কটুক্তি করা হয়েছে, চরম বেয়াদবী করা হয়েছে । এরা তার প্রতিকার চায়, প্রতিবাদ চায়, প্রতিরোধ চায় ।

এতগুলো মানুষে এই অনুভুতি, এই আবেগ আর মানবিক মুল্যবোধকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে সামুতে, মিডিয়াতে আর এরকম আরো বেশ কিছু স্হানে।

যেখানে কাটা বিধেছে, সেটা না সরিয়ে মলম পট্টি দিয়ে কাজ হবে না । রসুলের অবমাননায় মানুষ কষ্ট পেয়েছে, এগুলো সর্ব মহলে প্রকাশ হওয়ার পরও পরিস্হিতি সামাল দেওয়া যেতো । সরকার কিছু ধর্ম বিদ্বেষী ব্লগারকে প্রচলিত আইন লংঘনের দায়ে গ্রেফতার করতে পারত। ( ছেলে ভুলানো হলেও ) " কঠোর শাস্তি দেওয়া হবে" - এ জাতীয় আশ্বাস দিতে পারত । সরকারের নেতা মন্ত্রীর দল ( লোক দেখানো হলেও ) ধর্ম বিদ্বেষী ব্লগারদের কিছু " রাগ - ক্ষোভ " দেখাতে পারত । পাবলিক ( খানিকটা হলেও) খুশী হয়ে যেতো ।

একই কাহিনী ব্লগ ও ব্লগ কতৃপক্ষের জন্যও । নবী অবমাননার প্রতি কঠিন ভাষায় নিন্দা জানিয়ে ( লোক দেখানো হলেও ) একটা পোষ্ট ষ্টিকি করতে পারত । এটা কি সামুর নীতিমালা পরিপন্হী হত ?

নিজেদের কিছু ভুল ত্রুটির জন্য আন্তরিক ভাবে ( শুধু মুখের কথা হিসেবেই ) দু:খ প্রকাশ করতে পারত । সেটাকি খুবই অসন্মানজনক হত ?

তারা কিছু ব্যান খাওয়া নিক গুলোর প্রতি ( মন ভুলান হলেও ) সহানুভুতি দেখাতে পারত (যারা দাড়িপাল্লা -আসিফ এদের প্রতিবাদে গুম খুন হয়েছে) , বোতলবন্দী নিক গুলো ছেড়ে দিতে পারত !

ফলাফল কি হত ? আর কিছু না হলেও ( বেশ কিছু ) ঝামেলা দূর হত । আমি খুবই বিশ্বাস করি বেশীরভাগ মানুষই শান্তি প্রিয়, আর ঝামেলা না করাকেই পছন্দ করে ।

এখন যদি এতগুলো মানুষের এই অনুভুতিটাকে আপনি পাশ কাটিয়ে সবাইকে যদি জামাত -ছাগু ট্যাগ লাগান, সবাইকে বলে দেন এরা সব যুদ্ধাপরাধীদের বাচাতে চাচ্ছে, সেটা কি আদৌ সমাধানের পথ দেখাবে ?
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×