somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভাবারূ
ভাবারূ ভাবনা

সম্প্রতি যেসব ছবি দেখলাম..

০২ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


The International(2009)

নিতান্তই সময় কাটানোর জন্য গত weekend এ থিয়েটারে গিয়ে ছবিটি দেখা। একটি ব্যাংকের আন্তর্জাতিক দূর্নিতির প্রমাণের অনুসন্ধানে দুজন ইন্টারপোল অফিসারের অভিযান নিয়ে এই ছবির কাহিনী। ছবিটিতে মানবিক আবেগ ফুটিয়ে তোলার ব্যাপারটি বেশ ভাল লাগল।





Lucky number SLEVIN (2006)

ছবিটির অভিনেতাদের (Josh Hertnett, Morgan Freeman, Bruce Willis) নাম শুনেই ধরে নিয়েছিলাম এটা ভালো হবে। যদিও ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করতে পারেন ছবিটি নিতান্তই একটি হলিউডিশ এ্যকশন ছবি। কিন্তু শুরুর ১০ মিনিট দেখলেই বুঝতে পারলাম.. নাহ্ এটা পুরোই অন্য ধাচের..! Fight Club, The Machineist, The Fountain, Magnolia.. এই ছবিগুলো যাদের ভালো লেগেছে.. তাদের এটিও ভালো লাগবে বলে আশা রাখি। ( যদিও Fight Club, The Machineist, The Fountain, Magnolia..এগুলো অতুলনীয়..!)



Love in the time of cholera (2007)

কিছু কিছু ছবি মানুষকে বিমোহিত করে ফেলে। শেষ না দেখা পর্যন্ত কল্পনা করা যায় না এর শেষ কোথায়। Love in the time of cholera অনেকটা সেইরকমের ছবি। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পরেও ৫০ বছর পর্যন্ত অপেক্ষা করেন ছবির কেন্দ্রিয় চরিত্রের যুবকটি। যেন, প্রেমিকার স্বামী মরে যাওয়ার পর প্রেমের দাবি নিয়ে উপস্থিত হতে পারে সে। এই ৫০ বছরে তার জীবনে আসা কয়েকশ নারীর সাথে যৌনসম্পর্ক হওয়ার ঘটনাকে সে লিপিবদ্ধ করতে থাকে। অদ্ভুত এই ছবিটি আমি সেইসব দর্শকে দেখার জন্য বলব যাদের "Malena, Cinema Paradiso এবং The Notebook" ভালো লেগেছে।

( "Cinema Paradiso"- ছবিটি আমার অসম্ভব প্রিয় একটি ছবি, ভবিষ্যতে এই ছবিটি নিয়ে আমার আলাদা একটি পোষ্ট দেওয়ার ইচ্ছে আছে। )



Little Children (2006)

কোন এক অজ্ঞাত কারনে ছবিটির তেমন একটা নাম-ডাক শোনা যায় নি। অথচ অস্কারে শ্রেষ্ঠ ছবি হওয়ার মত প্রতিটি যোগ্যতাই এই ছবির আছে। যেরকম অভিনয়ে, কাহিনীতে , নির্মানশৈলীতে .. প্রতিটি দিক থেকেই অতুলনীয় একটি ছবি এটি। ছবিটি সম্পর্কে বিশেষ করে আর কিছু বললাম না। শুধু এটুকুই বলব..সবাই দেখুন। Kate Winslet যদি ৩-৪ টি ভাল ছবিতে অভিনয় করে থাকেন তবে এটি তার মধ্যে অনন্য।



The Quiet (2005)

ছবিটি দেখার পর পরই বাংলাদেশে আমার আরেক সিনেমাখোর বন্ধুর কাছে ই-মেইল করলাম। লিখলাম "দোস্ত, তুই যদি ছবিটা না দেখিস তবে আমি আত্মহত্যা করব।" ছবিটি সম্পর্কে এর বেশি আর কিছু আমার বলার নেই।

(এই ধরণের ভাল ছবি পৃথিবীতে খুব সম্ভবত আর একটিই তৈরী হয়েছে - সেটি হল "American Beauty (1999)" )
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
১৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×