somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো কেন আমাদের জন্য অভিশাপ

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(যদি ইয়াবাবা/ ফেন্সিডিল নেশার কারনে অবৈধ হয় তবে ভারতীয় চ্যানেল কেন অবৈধ হচ্ছে না। )
একটা দেশকে দখল করতে চাও বা তার স্বাধীনতা খর্ব করতে চাও তবে আগে তার সংস্কৃতি বিলীন করে দাও।
সাম্রাজ্য বিস্তারের পূর্ব শর্ত সংস্কৃতি আগ্রাসন।
১৯৭১সালে পাকিস্তান আমাদের ভূখণ্ড দখল করার আগে ধ্বংস করতে চেয়েছে আমাদের সংস্কৃতি। কারন নিজস্ব সংস্কৃতি না থাকলে রাষ্ট্রের পরিচয় থাকে না। সংস্কৃতিকে কেন্দ্র করে রাষ্ট্র চিন্তা গড়ে উঠে, গড়ে উঠে নিজেস্ব পরিচয়/ নিজস্ব অস্তিত্ব / রাষ্ট্রের জনগনের চিন্তা চেতনা এবং নিজস্ব জাতীয়তাবোধ চেতনা। একটা জাতীর ঐক্যের পেছনে জাতীয়তাবোধ চেতনা সবচেয়ে বেশি কাজ করে। সাধারনত একটা রাষ্ট্র গড়ে উঠে জাতীয়তাবোধ চেতনা থেকে। বাঙালি জাতীয়তাবোধ থেকে মূলত বাংলাদেশ সৃষ্টি। যদি বাঙালি জাতীয়তাবোধ আমাদের না থাকত তবে পাকিস্থান থেকে স্বাধীনতা আমরা চিনিয়ে নিতে পারতাম না। আরও আগে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার পেছনে ধর্ম ব্যাবহার করা হয়েছে। কিন্তু আমাদের বাঙালি জাতীয়তাবোধ আমাদের আরও সতন্ত্র করে জন্ম দিয়েছে বাংলাদেশের। সুতরাং বাংলাদেশের ঐক্যের মূল শক্তিই বাঙালি জাতীয়তাবোধ শক্তি।
যখন ব্রিটিশ শাসন ছিল তারা তাদের সংস্কৃতি চালু করে দিয়েছিল তাদের সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে। তাই কোন দেশের অর্থনীতিতে আঘাত করার আগে তার সংস্কৃতিকে আঘাত করা জরুরী।
এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় সংস্কৃতির আগ্রাসন চলছে। আর এই আগ্রাসনের মাধ্যমে তারা তাদের বাণিজ্য বিস্তার করে তুলছে বাংলাদেশে যার ক্ষতির সম্মুখীন হচ্ছে নিজ দেশের পণ্য। সর্বোপরি এই আগ্রাসন আমাদের অর্থনীতির উপর প্রচণ্ড আঘাত। ভারতের ভেতরে বাহিরের কোন দেশের চ্যানেল নেই। আর তাদের সাথে আমাদের সংস্কৃতির মিল থাকা সত্ত্বেও তারা আমাদের দেশের টিভি চ্যানেল নিষিদ্ধ রেখেছে তাদের দেশে। এরপরও আমাদের বোধ হচ্ছে না। এটা আমাদের সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফসল। কিছু দিন আগেও যে ঘটনা ঘটেছে আমাদের দেশে তাদের চ্যানেলের নাটক দেখে। যা রীতিমত আমাদের দেশে অশান্তি ভয়ে দিচ্ছে।
তাদের চ্যানেলের নাটক আমাদের উপর প্রভাবঃ এই নাটকগুলোর সব কাহিনী একই। এই নাটকগুলো মানুষকে শিখায় ঘরে থেকে ঝামেলা পাকাতে। নিজের ভাষার প্রতি উদাসীন হচ্ছে নতুন প্রজন্ম। পরকীয়া আমাদের সংস্কৃতির জন্য কলঙ্ক যা আজ এসে গেছে ভারতীয় চ্যানেলের কল্যাণে। সংসার ভেঙে যাওয়া ভারতীয়দের জন্য মারাত্মক সমস্যা ছিল কিন্তু বর্তমানে আমাদের দেশেও ছড়িয়ে গেছে। শিক্ষার্থীদের চিন্তা ভাবনাকে সংকীর্ণ করে তুলছে। চিন্তা ভাবনা হচ্ছে ঘর কেন্দ্রিক, চিন্তায় যুক্ত হচ্ছে কুটিলতা/ কুকর্ম/ হতাশা। চিন্তায় যুক্ত হচ্ছে না নদী/ আকাশ/ বিজ্ঞান/ সাহিত্য/ দর্শন এমন কি নিজেদের সমস্যা নিয়েও ভাববার সময় নেই। নিজের সমস্যা না ভাবার কারনে যে সমস্যা হচ্ছে তা হল, বাস্তবতার সম্মুখীন হলে বুঝে উঠতে পারে না ফলে হতাশ হয়ে মাদকে আসক্ত হয়। এসব দেখে সারা দিন মাথায় ঘোরে নাটকের পরের দৃশ্য কি হতে পারে। তাই পড়ালেখা হচ্ছে সংক্ষিপ্ত মানে শুধু পাশ করার জন্য যা সিলেবাস কেন্দ্রিক। এটা একটা বড় ধরনের নেশা যা ইয়াবাবা/ পেন্সিডিলের মতই আসক্তপূর্ণ । যদি ইয়াবাবা/ ফেন্সিডিল নেশার কারনে অবৈধ হয় তবে ভারতীয় চ্যানেল কেন অবৈধ হচ্ছে না। এই দেশের আগামী প্রজন্ম কখনও উন্নত চিন্তা-ভাবনায় এগুতে পারবে না যদি না তারা ভারতীয় চ্যানেলের পাদুর্ভাব/ অভিশাপ থেকে নিজেদের মুক্ত রাখতে না পারে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×