somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীনঃ ১ (গল্প)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুটা বিরক্তি আর অসস্তি নিয়ে লেখাগুলোর দিকে তাকিয়ে আছে মবিন। নিজেকে ঠিক কি বলে প্রবোধ দেবে বুঝতে পারছেনা। গোটা গোটা হাতে লেখা একটি চিঠি হাতে নিয়ে মবিন চেয়ারে বসে আছে। ঘরের আলো অনেকক্ষণ হলো কমে গিয়েছে। উঠে গিয়ে যে বাতি জ্বালাবে সেই ইচ্ছেটাও ওর করছেনা।
আচমকা কলিং বেলের শব্দে তার সম্বতি ফিরে এলো । এই সন্ধ্যে বেলায় কে আসতে পারে আমার কাছে?
নিজেই নিজেকে প্রশ্নটা করে চেয়ার ছেড়ে উঠলো মবিন।
দরজা খুলে দেখতে পেল পাশের ফ্লাটের মেয়েটা হাতে এক বিশাল ট্রে নিয়ে দরজা জুড়ে দাড়িয়ে আছে।
মবিন কে দেখেই হাসিমুখে বলল , ভাইয়া ঘর অন্ধকার করে রেখেছেন কেন? লাইট জ্বালান।
মবিন তাড়াতাড়ি লাইট জ্বাললো।
>> আপনি আজ অফিসে যাননি দেখে আম্মা এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। খাবারগুলো কোথায় রাখবো?
মবিনের মেজাজটাই খারাপ হয়ে গেল। এই মহিলা চায় কি? দুদিন অন্তর অন্তর এটা সেটা পাঠাচ্ছে। সেদিন আবার রাতের খাবার তাদের বাসায় খেতে বললেন। না করাতে নিজেই খাবার নিয়ে এসে সামনে বসে থেকে খাওয়ালেন।
যতই মবিন বলে সামনে কেউ বসে থাকলে আমি খেতে পারিনা ততই তিনি হাসি হাসি মুখ করে মবিনের দিকে তাকিয়ে থাকেন।
মবিনের একবার মনে হল মেয়েটাকে বলে, আমি এক্ষুনি বেরুচ্ছি এগুলো নিয়ে যাও। তারপরই আবার কি মনে করে বলল, চেয়ারটার ওপরে রাখো।
মনে মনে নিজের ওপরে যথেষ্টই বিরক্ত হল সে। ইদানিং এই এক রোগ হয়েছে ওর । আর্থিক অস্বচ্ছলতা যে একটা মানুষকে কতখানি মেরুদণ্ডহীন করে তোলে সেটা সে বেশ কিছুদিন যাবত টের পাচ্ছে।

গত মাসে চাকরিটা চলে যাওয়ার পর থেকে এটা হয়েছে। সরাসরি কাউকেই না করতে পারছেনা।
মেয়েটা খাবারটা রেখে দাড়িয়ে আছে। মবিন কি বলবে ভেবে পেল না। এই মেয়ের নামটা মনে থাকেনা ওর। অথচ খুবই সহজ একটা নাম । ফুলের নামে নাম এটাই শুধু ওর মনে আছে। কি ফুল এখন আর মনে করতে পারছেনা। কি বলবে বুঝে উঠতে না পেরে সে মাথা চুলকাতে লাগলো। একজন খাবার নিয়ে এসেছে তাকে তো আর সাথে সাথেই চলে যেতে বলা যায়না।
আমতা আমতা করে মবিন বলল, তারপর তোমার লেখাপড়ার কি খবর?
>> কোন খবর নেই। আমাকে আর কলেজে যেতে দিবেনা বাসা থেকে।
> কেন?
>> ছোটমামা আমার জন্য ছেলে দেখছেন। আমি আর পড়াশুনা করি তা মামারা পছন্দ করছেন না।
> কেন? তুমিতো এখনো ইন্টারটাও পাস করনি। তোমার নিজের কি পড়াশুনা করতে ভালো লাগেনা?
>> নাহ। পড়াশুনা করে আর কি হবে। বিয়ের পর তো সেই রান্নাঘরেই জীবন পার করে দিতে হবে। আমি ঠিক করেছি একটা রান্না শেখার ক্লাসে ভর্তি হয়ে যাবো। বিয়ের পর শ্বশুর শাশুড়িকে মজার মজার রান্না করে খাওয়াবো।

মবিন মেয়েটার কথাবলার ভঙ্গি দেখে মজা পেল। এতো বাচ্চা একটা মেয়ে অথচ কি ফরফর করে কথাগুলো বলে যাচ্ছে ।
>> ভাইয়া আমি এখন যাই। পরে এসে বাটিগুলো নিয়ে যাবো। মবিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেল।
দরজা লাগিয়ে দিয়ে সে খাটে এসে বসলো। চিঠির ব্যাপারটা আবার মনে পড়ে গেল।
গতকাল রাত্রিকালীন হাঁটাহাঁটি শেষ করে ঘরে ঢুকে মবিন দেখতে পায় মেঝেতে একটা খাম পড়ে আছে। হাতে নিতেই মিষ্টি একটা গন্ধ পেল সে। হাঁটাহাঁটি করে এসে যথেষ্টই ক্লান্ত লাগছিল ওর তাই আর খাম খুলে পড়তে ইচ্ছে করেনি। আজ বিকেলে খাম খুলে দেখে ভেতরে লেখা………
“তোমার হৃদয় আজ ঘাস
বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।’’
তিন লাইনের চিঠি । এই লেখার মানে কি? কোন নাম ঠিকানাও লেখা নেই খামের ওপর। কে লিখতে পারে এই চিঠি? মিতু কখনই এতো কাব্য করবেনা। ওর মধ্যে একটা পাথর পাথর ভাব আছে। পুতু পুতু প্রেমের চিঠি ও কখনই লিখবেনা। অথচ চিঠি লেখার মতো আর কেউ নেই। আর ওর বয়সটাও এমন না যে কেউ ওকে এমন চিঠি লিখবে।
বিরক্তি নিয়ে সে বালিশের নিচ থেকে সিগারেট আর লাইটারটা বের করলো। চাকরি যাওয়ার পর থেকে সিগারেট খাওয়াটা কমিয়ে দিতে হয়েছে। আগে যেখানে এক প্যাকেট একদিনে শেষ হতো এখন টেনেটুনে সেটাকে দুইদিন চালাতে হয়। তবে মাঝে মধ্যে যখন মিতু আসে তখন কথা আলাদা। মিতু যখনি আসে এক প্যাকেট সিগারেট সঙ্গে করে নিয়ে আসে। সাথে থাকে একটা নতুন লাইটার । ওর ঘরে এখন বর্তমানে ১৭ টা লাইটার জমেছে। কেন জানি শেষ হয়ে যাওয়ার পরও সেগুলি ফেলতে ইচ্ছে করেনি ওর।
চলবে …
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×