somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্দোষ গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত করলেন এসআই: এরই নাম বাংলাদেশের পুলিশ

১১ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের পুলিশ মানুষের নিরাপত্তা বিধানের জন্য। মানুষ বিপদে পড়ে পুলিশেল কাছে যায় সাহায্যের জন্য। সেখানে বাঙলাদেশের পুলিশ নিয়ে বহু সমালোচনা, বিতর্ক রয়েছে। একটি ঘটনা ব্যাথিত করল।কক্সবাজারের রামু থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন অযথাই নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছেন নির্দোষ এক গৃহবধূকে।

বিতর্কিত ওই পুলিশ কর্মকর্তা রোববার দুপুর ১২টায় হাইটুপী গ্রামে প্রকাশ্যে ওই গৃহবধূর ওপর নির্যাতন চালান।এ ব্যাপারে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের নামে জিডি করারও হুমকি দেন এসআই রুহুল আমিন।আহত গৃহবধূ বিপু বড়–য়াকে (২৪) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের রোজেন বড়–য়ার স্ত্রী।এসআই রুহুল আমিনের নির্যাতনে আহত বিপু বড়–য়া বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে তিনি ৬ বছরের সন্তানসহ বাড়ির শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। এ সময় রামু থানার এসআই রুহুল আমিন ও তিনজন কনস্টেল বাড়ির ভেতরে ঢুকে তার স্বামীর খবর জানতে চান।স্বামীর অনুপস্থিতির কথা জানাতেই বিপু বড়–য়াকে চুল ধরে মারধর টেনেহেঁচড় নামিয়ে নির্যাতন শুরু করেন এসআই রুহুল আমিন।ওই পুলিশ কর্মকর্তা বিপু বড়–য়াকে তার স্বামী রোজেন বড়–য়ার জাতীয় পরিচয়পত্র ও ছবি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।বিপু বড়–য়া জাতীয় পরিচয়পত্র ও ছবি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে দেওয়ার কথা জানালে রুহুল আমিন আরও ক্ষিপ্ত হয়ে বন্দুকের বাট দিয়ে বিপু বড়–য়াকে আঘাত করলে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান।তার চিৎকারে শাশুড়ি কাজলী বড়–য়া (৫০) ও জা চুমকী বড়–য়া (২০)সহ স্থানীয় লোকজন এগিয়ে এলে তারাও রুহুল আমিনের মারধরের শিকার হন।
এ ব্যাপারে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘রোজেন বড়–য়া পেশাদার চোর। বাড়িতে গিয়ে রোজেনের স্ত্রীর কাছে তার জাতীয় পরিচয়পত্র ও ছবি চেয়েছিলাম। কিন্তু বিপু বড়–য়া সেগুলো না দিয়ে উল্টো আমার সঙ্গে দুর্ব্যবহার করে। পরে আমি নিজেই জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে আসি।’মারধরে বিষয়টি অস্বীকার করে তিনি এ ব্যাপারে অসত্য সংবাদ ছাপালে সাংবাদিকের বিরুদ্ধে জিডি করবেন এবং এসপিকে নালিশ দেবেন বলে হুমকি দেন।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল বাংলানিউজকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এটি দুঃখজনক।’স্থানীয় ইউপি সদস্য মিজান উদ্দিন বাংলানিউজকে জানান, ‘এসআই রুহুল আমিন কর্তৃক গৃহবধূসহ ওই পরিবারের সদস্যদের নির্যাতনের ঘটনাটি সত্য।’
এলাকার অনেক লোক তাকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
তো পুলিশের অর্থাৎ যারা সেবা ধর্মী কাজে নিয়োজিত তাদের সত্যিই পেশাদার হওয়া উচিত। মানবীয় গুণাবলী অবশ্যই তাদের থাকতে হবে। তা না হলে দেশের মানুষ তাদের কাছে যাবে না এবং নিরাপদ ও থাকবে না। এ ধরনের ঘটনার নিন্দা জানাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×