আজ কতদিন হয়ে গেল। প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রীর মাত্র ২৪ ঘন্টার আলটিমেটাম অপরাধীদের গ্রেফতারের সেসবের কি হলো।প্রধানমন্ত্রী পরে বলেন-বেড রুমের নিরাপত্তা তিনি দিতে পারবেন না। কিন্তু রাস্তায় খুন হলেন সৌদি কূটনীতিক। সেসবের কোন কথা তিনি মহাসমাবেশে না বলে যুদ্ধাপরাধীদের বিচার এবং খালেদা যে মেট্রিক পাস করেননি তারা ছেলেরা অস্ত্র আর হুন্ডির সার্টিফিকেট নিয়েছেন এই সমালোচনায় মুখর ছিলেন।প্রধানমন্ত্রীর সামনে দেশের জনগণের সমস্যা বড় নয় বড় ওনার রাজনৈতিক এজেন্ডা। ছোট্ট মেঘ তার বাবা মায়ের বিচার পাবে বলে আদৌ মনে হয় না এই ধরনের সরকারের কাছ থেকে। কেবলই প্রহসন এবং উল্টোপাল্টা ও স্ববিরোধী কথা বার্তাই তারা বলবেন যার মধ্যে সত্যের লেশ মাত্র থাকবে না। তো এ অবস্থার মধ্যেও সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে সাংবাদিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় প্রেসক্লাবের মূল ফটকে কোনও মঞ্চ ছাড়াই এ মহাসমাবেশের কার্যক্রম রোববার বেলা সোয়া ১১টায় শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।প্রতীকী অনশন কর্মসূচি থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী ২ থেকে ১৫ মার্চ পর্যন্ত জেলায় জেলায় সাংবাদিকরা সমাবেশ করেছেন, যাতে কেন্দ্রীয় সাংবাদিক নেতারাও অংশ নেন।১১ ফেব্রুয়ারি ভোররাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন।
শেষ কি হয় সেটাই দেখার বিষয় ! তবে দেশের মানুষ যে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছে তা বলার বোধহয় অপেক্ষা রাখে না।
সাগর রুনি হত্যার বিষয়টি অতল গহবরে তলিয়ে যাচ্ছে !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।