একটি সুন্দরের জন্য প্রতীক্ষা আমার
একটি ভালো স্বপ্নের জন্য রাত ভর অপেক্ষা করি
একটি মনের মানুষের জন্য প্রহর গুণি
যেখানে কেবলই সুন্দরের সুবাতাস বইবে ঝিরঝির করে
যার হৃদয়ের ফল্গুধারায় অসীম নীলকাশে ভেসে বেড়ানো যাবে
লক্ষ কোটি মুহুর্ত, যার শরীরের গন্ধ আমাকে মোহিত করবে।
কিন্তু সব প্রতীক্ষা কেবল প্রতীক্ষাই থেকে যায়
ভোর হলে দেখি অভুক্ত মানুষের চেচামেচি,
নারীগুলোর দিকে তাকালে দেখি সেখানে আকাশ নেই সাগরও নেই
কেবলই যেন ধূসর রংএর আবছা অগভীর হতাশা
তবুও আমি অপেক্ষায় আছি সব সুন্দরের জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



