somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরি আছে, কিন্তু বেতন নেই’—চমকে দেয়ার মতো এমন অভিনব খবর

১৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরি আছে, কিন্তু বেতন নেই’—চমকে দেয়ার মতো এমন অভিনব খবর সত্যিই বিরল। দেশের প্রায় সব এলাকা থেকে সরকার দ্বারা ‘নিয়োগকৃত’ সহস্রাধিক ‘স্বেচ্ছাসেবী’রয়েছেন। ১৯৭৫-৭৬ সালে সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর দেশে কৃত্রিম প্রজনন সম্প্রসারণের উদ্দেশ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ফিল্ড এসিস্টেন্ট আর্টিফিসিয়াল ইনসেমিনেশন (এফ.এ.—এ.আই) পদবী দিয়ে নতুন জনবল নিয়োগ দিয়েছিল। পাঁচ বছর পেরোতে না পেরোতে একথা পরিষ্কার হয়ে যায় যে এই কার্যক্রম ব্যাপক সফলতা ও জনপ্রিয়তা অর্জন করেছে এবং তা আরো সম্প্রসারিত করা জরুরি হয়ে উঠেছে। এই উপলব্দির ভিত্তিতে ১৯৮০-৮১ অর্থ বছরে এই ধারায় সরকারি কার্যক্রম প্রসারিত করার উদ্দেশ্যে ৪২৮টি পদ সৃষ্টি করে ৩ মাসের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সে কাজে নতুন জনবল যুক্ত করা হয়। এবার ফিল্ড এসিস্টেন্টদেরকে গুরুত্বপূর্ণ গ্রামীণ বাজারসমূহ ও কিছু কিছু ইউনিয়নেও পোস্টিং দেয়া হয়। এই কার্যক্রমের দ্বারা গো-সম্পদসহ দেশের প্রাণিসম্পদ উন্নয়নে ব্যাপক সফলতা আসায় প্রকল্পের অধীনে নিযুক্ত ফিল্ড এসিস্টেন্টদের চাকরিকে রাজস্ব খাতের আওতায় স্থানান্তর করা হয়। এই পদে এখন দেশে ৯৫৭ জন নিয়োগপ্রাপ্ত আছেন। তারা যথারীতি মাসিক ১৩ থেকে ২২ হাজার টাকা করে বেতন পাচ্ছেন।

এরপরেই ঘটে একটি ভিন্নপথে যাত্রার সূচনা। দিন দিন কৃত্রিম প্রজননের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আরো লোকবলের প্রয়োজনীয়তা ক্রমেই তীব্র হতে থাকে। এই বাড়তি চাহিদা পূরণের জন্য ১৯৯৫-৯৬ সালে ফিল্ড এসিস্টেন্টের সংখ্যা বাড়ানোর বদলে সরকার আরেকটি ভিন্নধর্মী প্রকল্পের অধীনে লোকবল নিয়োগ করা শুরু করে। এই প্রকল্পের অধীনে ‘বিনা বেতনের স্বেচ্ছাসেবক’ হিসাবে ‘সেবাকর্মী’ পরিচয়ে ৪৫০ জনকে নিয়োগ দেয়া হয়। প্রতি থানা বা উপজেলা থেকে এইচ.এস.সি পাস করা একজন করে নিয়ে, তাদেরকে ৩ মাসের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দিয়ে অতি গুরুত্বপূর্ণ এই কৃত্রিম প্রজনন কাজে লাগানো হয়। আরো পরে, ইউনিয়ন পর্যায়ে এই কাজ অতিরিক্তভাবে সম্প্রসারণের জন্য এবার এস.এস.সি পাস করা ব্যক্তিদের একই ধরনের ৩ মাসের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দিয়ে ‘স্বেচ্ছাসেবক’ নামে নিয়োগ দেয়া হয়। সারাদেশে এদের সংখ্যা বর্তমানে ২০৭০ জন।

এসব ‘সেবাকর্মী’ বা ‘স্বেচ্ছাসেবক’ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তৃণমূলের সরকারি দপ্তরে বসে তারা কাজ করে। সে হিসাবে তারা সবাই ‘সরকারি কাজে’ নিযুক্ত লোক। অথচ সরকার তাদেরকে কোনো বেতন-ভাতা দেয় না। ফিল্ড এসিস্টেন্টদের মতো সমদক্ষতার ও সমপর্যায়ে কাজ করা সত্ত্বেও তারা আসলে হয়ে আছে ‘বেতনবিহীন সরকারি চাকরিজীবী’। তারা নাকি ‘স্বেচ্ছাসেবক’! স্বেচ্ছাসেবকদের আবার বেতন কি? তাদেরকে একথাই বলা হয়েছে যে, সেবা বিক্রি করে তার বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা তুলে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে। নিয়ম করা হয়েছে যে, একটি গাভী প্রজননের জন্য ৭০/- টাকা নেয়া যাবে। তার মধ্যে ৪০/- টাকা স্বেচ্ছাসেবী নিজের জন্য রেখে ৩০/- টাকা সরকারি রাজস্বে জমা দিতে হবে। বেতন পাওয়ার তো প্রশ্নই নেই, উল্টা পাবলিকের কাছ থেকে টাকা তুলে তাদেরকে তা সরকারকে দিতে হবে! গত বছর তারা মোট ১০ কোটি ৪০ লক্ষ টাকা এভাবে সরকারের জন্য আয় এনে দিয়েছে। অথচ পাবলিককে অতি গুরুত্বপূর্ণ সেবা প্রদানের জন্য সরকার তাদেরকে এক পয়সাও দেয়নি। যুক্তি হলো, তারা তো ‘স্বেচ্ছাসেবক’! ‘স্বেচ্ছাসেবকের’ আবার বেতন কি?

জনগণকে পণ্য ও সেবা প্রদান করাই হলো একটি সরকারের কর্তব্য। জনগণকে উপযুক্ত ও প্রয়োজনীয় সেবা ও পণ্য যাতে ঠিকমতো পৌঁছে দিতে পারে, সেজন্যই সরকার জনগণের কাছ থেকে কর খাজনা-ট্যাক্স-কর আদায় করে তার তহবিল তৈরি করে। সরকারের টাকা তো আসলে পাবলিকের টাকা। এই টাকার বেশিরভাগই আসে সাধারণ মানুষের কাছ থেকে পরোক্ষ কর হিসাবে। সামান্যই আসে প্রত্যক্ষ কর হিসেবে বড়লোকের কাছ থেকে। তাই সরকারের টাকা ব্যয় করার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত সেই সেবা ও পণ্য যেটা ব্যাপক দেশবাসীর বর্তমান ও ভবিষ্যত্ স্বার্থ রক্ষার্থে সবচেয়ে উপকারী। দেশের মানুষের জন্য অন্যান্য খাদ্য সামগ্রীর সাথে সাথে পর্যাপ্ত প্রাণিজযারা জনগণকে সেবা প্রদান করবে তাদের ক্ষেত্রে দু’ভাবে তাদের পারিশ্রমিকের ব্যবস্থা করা যেতে পারে। এক হলো, রাষ্ট্রীয়ভাবে তার বেতন-মজুরি-ভাতার ব্যবস্থা করা। অন্যটি হলো, পাবলিকের কাছে সেবা বিক্রি করে সেই বিক্রির টাকায় সেবা প্রদানকারীদেরকে তাদের পারিশ্রমিকের ব্যবস্থা করে নিতে বলে দেয়া। এক্ষেত্রে উচিত সবাইকেই ‘স্বেচ্ছাসেবক’ হিসেবে গণ্য করা। যদি দ্বিতীয়টিকেই নীতি হিসেবে সব ক্ষেত্রে অনুসরণ করা হয় তাহলে মন্ত্রী, এমপি, সচিব, সেনা সদস্য, পুলিশ ইত্যাদি সকলকেই নিজ নিজ সেবা পাবলিকের কাছে বিক্রি করে তা দিয়ে চলতে বলে দেয়া উচিত নয় কি? আর যদি একথা বলা হয় যে বেশি জরুরি সেবা কার্যক্রমের দায়িত্ব সরকার নিবে, কিন্তু অন্যান্য কম গুরুত্বপূর্ণ সেবা সরবরাহের কাজ খোলা বাজারের ক্রয়-বিক্রয়ের নিয়মে চলবে, —তাহলে কি এটা দাবি করা যায় না যে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের জন্য কৃত্রিম প্রজননের কাজে নিয়োজিতরা ‘প্রতিরক্ষা’, ‘আমলাতন্ত্র’ ইত্যাদির চেয়ে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ কাজ করছে না। মন্ত্রী, ডিসি, সচিব, সেনা সদস্য, পুলিশ সবাই সেবা প্রদান করার বিনিময়ে যদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বেতনের দাবিদার হতে পারে। তাহলে প্রাণিসম্পদ স্বেচ্ছাসেবীরা তা পাবে না কেন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×